admin

প্রকাশিত: 1:27 PM, April 21, 2026

পাইকারি ও খুচরা বাজারের মূল্য ব্যবধান কমাতে নিয়মিত তদারকি করা হচ্ছে : খন্দকার মুক্তাদির

পাইকারি ও খুচরা বাজারের মূল্য ব্যবধান কমাতে নিয়মিত তদারকি করা হচ্ছে : খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

পাইকারি ও খুচরা বাজারের মূল্য ব্যবধান কমাতে সরকার নিয়মিত বাজার তদারকি ও আইনগত ব্যবস্থা জোরদার করেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি বলেন, উৎপাদক থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত সরবরাহ চেইনে অপ্রয়োজনীয় মুনাফা ও কারসাজি কমাতে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

গতকাল সংসদে ঢাকা-৫ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মোহাম্মদ কামাল হোসেনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

বাণিজ্য মন্ত্রী জানান, বাজারে অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি ও প্রতারণার বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। পাইকারি দামের তুলনায় খুচরা পর্যায়ে অযৌক্তিকভাবে বেশি দাম নিলে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঢাকার পাইকারি ও খুচরা বাজারে প্রতিদিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে ৪টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২টি অভিযান পরিচালিত হচ্ছে। কোথাও অস্বাভাবিক মূল্য ব্যবধান দেখা দিলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট, টাস্কফোর্স ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে এবং পাইকারি ও খুচরা দামের পার্থক্য কমিয়ে আনতে জেলা টাস্কফোর্সগুলো নিয়মিতভাবে বাজার পর্যবেক্ষণ করছে।

তিনি জানান, বাজারে সিন্ডিকেট, কার্টেল ও যোগসাজশে মূল্য নির্ধারণের মতো প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম রোধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সক্রিয় রয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাজারে স্বাভাবিক প্রতিযোগিতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

সরবরাহ ও আমদানি ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়েও সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি, ডলারের বিনিময় হার বা পরিবহন ব্যয়ের প্রভাবে পণ্যের দাম বাড়লে তা নিয়ন্ত্রণে আমদানি সহজীকরণ, ব্যাংকিং জটিলতা নিরসন এবং সরবরাহ চেইন সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির মাধ্যমে বাজারে সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে। এর আওতায় নি¤œআয়ের মানুষের জন্য চাল, সয়াবিন তেল, চিনি ও মশুর ডাল সরবরাহ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এসব উদ্যোগের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ধরে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

ওসি মাহবুবের ধারাবাহিক অভিযানে বিপাকে মাদক-চোরাচালান চক্র স্টাফ রিপোর্টার: সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে।

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগের কৃত্রিম ব্যস্ততা আর কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) এই অতি-আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে।

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

আব্দুর রহমান: দীর্ঘদিন ধরে প্রবাসমুখী সিলেটে ক্যারিয়ার ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচলিত ড্রাইভিং, নির্মাণ বা সেবামূলক পেশার পাশাপাশি আন্তর্জাতিক

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

স্টাফ রিপোর্টার: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ মাগরিব দনগাহ হযরত শাহজালাল

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর