admin

প্রকাশিত: 7:33 AM, May 20, 2026

পানিবাহী ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত

পানিবাহী ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত

ইকবাল বাহার,কানাইঘাট:

সিলেটের কানাইঘাট উপজেলা থানা রোড এলাকায় প্রি ক্যাডেট স্কুলের সামনে ব্যাটারিচালিত পানিবাহী ভ্যানগাড়ির ধাক্কায় ৭ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। গত সোমবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু অভি দাস কানাইঘাট প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় ছুটির পর প্রতিষ্ঠানের গেটের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে থাকা অবস্থায় পানিবাহী ব্যাটারিচালিত ভ্যানগাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করেন। তবে সিলেটে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয় বলে পরিবার নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বায়মপুর গ্রামের বশির আহমদের ছেলে ভ্যানচালক সুফিয়ান আহমদ (২৬)-কে আটক করে। পরে নিহত শিশুর পিতা অশেষ দাস বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল মঙ্গলবার পুলিশি স্কর্টের মাধ্যমে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রি ক্যাডেট স্কুলসহ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যস্ত সড়কের পাশে হওয়ায় প্রতিদিনই শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এছাড়া স্কুলের সামনে যত্রতত্র হকার বসা এবং অবৈধ ব্যাটারিচালিত মিশুক ও ভ্যানগাড়ির বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব দাস ঝলক বলেন, বর্তমানে তাহার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৬০০ শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানের জন্য ২১ জন শিক্ষক ও নিরাপত্তায় ২ জন নারী নিরাপত্তাকর্মী নিয়োজিত আছেন। এছাড়া ছুটির সময় শিক্ষার্থীদের রাস্তা পারাপারে শিক্ষক ও নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেন। তিনি ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করে নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রতিষ্ঠান থেকে আইনি ও আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান।

সচেতন মহলের দাবি, সড়কের পাশে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যাস্ততম রাস্তার পাশ হতে সরিয়ে খোলামেলা বা নিরাপদ দূরত্বে স্থাপন করিলে শিক্ষার্থীদের নিরাপত্তা বাড়বে। সড়কের পাশে এমন স্কুল প্রতিষ্ঠা নিয়েও প্রশ্ন তোলে সুশীল সমাজ। এসময় তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা যদি কোনো প্রতিষ্ঠান দিতে ব্যার্থ হয় তাহলে এর জন্য তারা দায়বদ্ধতা এড়াতে পারবে না।

এ ঘটনার বিষয়ে কানাইঘাট প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান, এ ঘটনার বিষয়ে তিনি অবগত নন। সড়কের পাশে এসব প্রতিষ্ঠানের প্রশ্নে তিনি বলেন, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পূর্বে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা উচিৎ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫