admin
প্রকাশিত: 6:20 AM, September 6, 2026
চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বিপরীতে এক ভিন্ন আঙ্গিকে প্রণবকান্তি দেব-র ‘জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থের পাঠ ও পাঠ প্রতিক্রিয়া উদযাপিত হলো। গতকাল শনিবার অনুষ্ঠিত এ উদযাপনে সিলেটের বিভিন্ন প্রজন্মের পাঠক-শিক্ষার্থী,শিক্ষক,লেখক ও গবেষক অংশ নেন। বইটির নিবিড় পাঠ শেষে আলোচনায় তারা অভিমত ব্যক্ত করে বলেন, প্রণবকান্তি দেবের এই গ্রন্থ একই সঙ্গে ভ্রমণ, স্মৃতি, আত্মঅন্বেষণ, শিক্ষকতার অভিজ্ঞতা এবং জ্ঞানচর্চার দলিল। বইটির প্রকৃত তাৎপর্য ভৌগোলিক দূরত্ব অতিক্রমে নয়, বরং একজন শিক্ষকের দৃষ্টির ক্রমবিস্তার এবং মননের ক্রমপরিণতিতে।
বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স এসোসিয়েশন (বেলটা), সিলেট চ্যাপ্টার এ অনুষ্ঠানের আয়োজন করে। আমেরিকান কর্ণার, সিলেট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বেলটার প্রেসিডেন্ট প্রফেসর ড. আহমেদ বশির, ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রখ্যাত শিক্ষক,সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি, চট্রগ্রামের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বেলটার জেনারেল সেক্রেটারি ড. মুহিব উল্ল্যাহ, লেখক,গবেষক মিহির কান্তি চৌধুরী, কবি ও সম্পাদক সুমন বনিক, লেখক ও গবেষক পার্থ তালুকদার এবং শিক্ষক ও সাহিত্য-সংস্কৃতি সংগঠক ঈশিতা ঘোষ চৌধুরী।
বেলটার জীবন সদস্য আশরাফুল ইসলাম অনি নির্মিত বই পরিচিতিমূলক একটি ভিডিও প্রর্দশনীর মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেলটা, সিলেট চ্যাপ্টারের কোষাধ্যক্ষ এবং দক্ষিণ সুরমা সরকারী কলেজের প্রভাষক সুমন রায়। প্রকাশকের বক্তব্য রাখেন অভ্র প্রকাশনের স্বত্বাধিকারী লেখক,সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মা।
বেলটা সদস্য জাহিদা খানমের উপস্থাপনায় অনুষ্ঠানে ‘জানা পথে অজানা প্রান্তরে’ বইয়ের পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ডিরেক্টর রাজারাম পাল চৌধুরী, সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক শ্রী বিধান চক্রবর্তী, আমেরিকান কর্ণার সিলেটের কো অর্ডিনেটর ফাবিহা তাসনীম, শিক্ষার্থী প্রিয়ন্তী ভট্রাচার্য্য, শ্রেয়সী দত্ত এবং হৃদ্যিক দেব পুণ্য। লেখক প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রণবকান্তি দেব। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বেলটা সিলেট চ্যাপ্টারের সেক্রেটারি সুলতান আহমদ।-বিজ্ঞপ্তি
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সনি মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে লাশের স্বজনসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার
মো.জুনেদ আহমদ,ফ্রান্স দুবাইয়ে সম্পদ অর্জনকারী ৭৩ বাংলাদেশির বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের সম্পদের মালিকানা, অর্থের উৎস ও
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামি মজনু মিয়া
স্টাফ রিপোর্টার: রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন
সিলেটর সংবাদ ডেস্ক: দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বলেছেন,
স্টাফ রিপোর্টার ৯ বছরের রিফাত আর মাত্র ৪ বছরের তাবাসুম নামের দুটি ফুটফুটে ছেলে ও মেয়েকে স্ত্রীর কাছে রেখে জীবনের
চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বিপরীতে এক ভিন্ন আঙ্গিকে প্রণবকান্তি দেব-র ‘জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থের পাঠ ও পাঠ প্রতিক্রিয়া উদযাপিত হলো।