admin

প্রকাশিত: 1:21 PM, April 27, 2026

প্রধানমন্ত্রীর সিলেট সফর সফলে প্রস্তুতি সভায় কাইয়ুম চৌধুরী

প্রধানমন্ত্রীর সিলেট সফর সফলে প্রস্তুতি সভায় কাইয়ুম চৌধুরী

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, যা কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। খাল খননের ফলে সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটে, কৃষিজমিতে পানির সহজলভ্যতা বাড়ে এবং খাদ্যশস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর ধারাবাহিকতায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং পরবর্তীতে খাদ্য রপ্তানির সক্ষমতাও তৈরি হয়।

আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর ও সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল রবিবার সন্ধ্যায় নগরভবন সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কান্দিগাঁওসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খাল-নদী খনন শুধু কৃষি উন্নয়নের জন্য নয়; এটি জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাÐকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। বর্তমান প্রেক্ষাপটে পানি ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে এই ধরনের কর্মসূচির গুরুত্ব আরও বেড়েছে।

তিনি আরও বলেন, দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন বিএনপির অন্যতম অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ, এবং সেই ধারাবাহিকতায় তিনি সিলেট সফরে আসছেন। তাঁর এই সফর সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

খাল খনন কর্মসূচি ও জনসভা সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং দায়িত্বশীলভাবে নিজ নিজ দায়িত্ব পালনের আহŸান জানান।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সহ-সভাপতি শহীদ আহমদ ও আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক বাদশাহ আহমদ, মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিন, বিএনপি নেতা ফয়জুল আহমদ, আব্দুল আজিজ আলীম, আব্দুজ জহির, আযম আলী, আব্দুস সালাম প্রমুখ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও