admin
প্রকাশিত: 1:22 PM, February 24, 2026
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে)-এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিলেট প্রেসক্লাব ভবনে আয়োজিত এই সভায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং সিলেটের নবনিযুক্ত মন্ত্রীদের অভিনন্দন জানানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সভাপতি বদরুদ্দোজা বদর-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদ-এর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। সভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করায় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় সিলেটের কৃতি সন্তান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিরোধী দলের নেতা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। এছাড়া বর্তমান সরকারের মন্ত্রিসভায় সিলেটের প্রতিনিধিত্বকারী তিন সদস্যকে বিশেষ অভিনন্দন জানানো হয় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির। একই সঙ্গে সিলেট সিটি করপোরেশনের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী-কেও শুভেচ্ছা জানানো হয়।
আসন্ন রমজান উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে সিনিয়র সদস্য এনামুল হক জুবের-কে আহ্বায়ক করে ৯ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভা শেষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সাংবাদিকদের পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার তুলে দেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।