admin

প্রকাশিত: 11:06 AM, April 2, 2026

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে আসছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে আসছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো পূণ্যভূমি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে, চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় বিএনপি। গতকাল বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী সশরীরে সিলেটে উপস্থিত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর গ্র্যান্ড ওপেনিং করবেন। একই সময়ে সারা দেশের প্রতিটি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চার প্রসারে এই উদ্যোগে ফুটবল ও ক্রিকেটসহ মোট ৭টি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তার প্রথম সিলেট সফর।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা স্টেডিয়ামের প্রস্তুতি ও সাজসজ্জার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রিয় নেতার বরণ করে নিতে সিলেট বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

সর্বশেষ সংবাদ

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন ‎ ‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ