admin
প্রকাশিত: 11:58 AM, December 26, 2025
সিলেট প্রতিনিধি:
ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি গঠনে অসামান্য অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ পাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান মিজান।
আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) সিলেট জেলা প্রশাসনের আয়োজনে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সিলেটের মিরাবাজারের সন্তান মিজানুর রহমান মিজান ১৯৮৯ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং গ্রেটার ম্যানচেস্টারের হাইডে স্থায়ী হন। তিনি একাধারে সফল ব্যবসায়ী, খ্যাতিমান সাংবাদিক এবং নিবেদিতপ্রাণ সমাজকর্মী। ২০০৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন’ (জেএইচএফ), যার মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য এবং আর্তমানবতার সেবায় অসংখ্য প্রকল্প পরিচালিত হচ্ছে। সিলেটে তার প্রতিষ্ঠিত চক্ষু হাসপাতাল ইতিমধ্যে হাজার হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে।
সাংবাদিকতায় দীর্ঘ ২৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মিজান বর্তমানে যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় চ্যানেল এস টেলিভিশনের ম্যানচেস্টার ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য এবং নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট।
করোনা মহামারীর সময় এনএইচএস কর্মীদের বিনামূল্যে খাবার সরবরাহ এবং টেমসাইড কাউন্সিলকে সচেতনতামূলক কাজে সহায়তা করে তিনি প্রশংসিত হন। এছাড়াও তিনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI)-এর উত্তর-পশ্চিম অঞ্চলের সভাপতি হিসেবে দুই দেশের বাণিজ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে কমিউনিটির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ-কে
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপে কেটে মো. তোফাজ্জল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে গতকাল শনিবার
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে
স্টাফ রিপোর্টার: সিলেটের বন্দরবাজারে ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত সিলেট স্টেশন ক্লাব। পাশেই জেলা পরিষদ, জেলা