admin
প্রকাশিত: 4:43 PM, November 22, 2026
মো.জুনেদ আহমদ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন ফ্রান্স যুবদলের সাবেক নেতৃবৃন্দ। গত শুক্রবার প্যারিসের ক্যাফে শেরাটনে সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কেটে প্রিয় নেতার জন্মদিন পালন করা হয়। স্বল্প পরিসরের হলেও আন্তরিকতায় পরিপূর্ণ এ আয়োজনের মধ্য দিয়ে তারেক রহমানের প্রতি তাঁদের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও অকৃত্রিম আবেগের বহিঃপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে উপস্থিত সাবেক নেতৃবৃন্দের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্যের আবহ। প্রবাসের ব্যস্ত জীবনের মধ্যেও প্রিয় নেতার জন্মদিনকে ঘিরে তাঁদের এই সম্মিলিত উদ্যোগ দলীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং রাজনৈতিক বন্ধনের এক আন্তরিক প্রতিফলন হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স যুবদলের সাবেক নেতৃবৃন্দ নাসিম আহমেদ, বাসিত হোসেন, সোহাগ মোহাম্মাদ ইয়াছিন, আবু বক্কার, কাজী আব্দুর রেজা তুহিন, ওয়াদুদ আহমেদ বাপ্পি, সাব্বির হোসাইন, শহিদুল ইসলাম, সালেহ আহমেদ, রিদয় আহমেদ, মেহেদি আহমেদ, কামাল হোসেন চৌধুরী, শাহাদাত হোসেন হৃদয় ও গোলাম কিবরিয়া। আয়োজকরা জানান, আয়োজনটি পরিসরে ছোট হলেও এর তাৎপর্য তাঁদের কাছে অনেক গভীর। প্রিয় নেতার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিকতা থেকেই তাঁরা এই আয়োজন করেছেন। এ সময় তাঁরা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন। প্রবাসের মাটিতে ফ্রান্স যুবদলের সাবেক নেতৃবৃন্দের এ আয়োজনের মধ্য দিয়ে প্রিয় নেতৃত্বের প্রতি তাঁদের আবেগ, ভালোবাসা ও সম্মানের বিষয়টি আবারও প্রতিফলিত হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং
সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী
সারাদেশে আদালতে বিচারাধীন মামলাগুলো নিয়ে বাদী ও বিবাদী পক্ষ দিনের পর দিন ঘুরতে হচ্ছে। হচ্ছে না দ্রুত নিষ্পত্তি। কেউ কেউ
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,