admin

প্রকাশিত: ৫:৪৮ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অবাধে পাহাড় ও টিলা কাটার অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র পাহাড়ের মাটি কেটে বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছে। এর ফলে এলাকার প্রাকৃতিক পরিবেশ ও ভ‚-প্রকৃতি মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সুত্রের খবর, প্রশাসনের চোখ ফাঁকি দিতে দিনের পাশাপাশি রাতের আঁধারেও বিভিন্ন যানবাহনের মাধ্যমে পাহাড়ের মাটি পরিবহন করা হয়। এতে পাহাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।

এলাকাবাসীর ভাষ্যমতে, জাহাঙ্গীরনগর এলাকায় পাহাড় ও মাটি কাটার এই অবৈধ কর্মকাÐ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

অনুসন্ধান ও স্থানীয় অভিযোগ অনুযায়ী, এই মাটিখেকো সিন্ডিকেটের মূল হোতা হিসেবে নাম এসেছে জাহাঙ্গীরনগর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে হাফিজ মেম্বার (৩৫)-এর। তিনি জাহাঙ্গীরনগর ও গোয়াবাড়ি এলাকার পাহাড় ও মাটি কাটার কার্যক্রমে প্রভাবশালী ভ‚মিকা পালন করেন। স্থানীয়দের দাবি, পাহাড় কাটার অভিযোগে হাফিজ মেম্বারের বিরুদ্ধে আদালতে মামলাও চলমান রয়েছে।

অভিযোগে এই সিন্ডিকেটের সহযোগী হিসেবে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তারা হলেন— ড্রাইভার মিনাল, ড্রাইভার মতিন মিয়া (৫০), ড্রাইভার বিরাজুল (৩০), ড্রাইভার মুহিবুর এবং মাটি কাটার শ্রমিক ইকবাল, রাজু মিয়া ও রুবেল মিয়া।

স্থানীয়দের দাবি, এই সিন্ডিকেটের প্রভাব ও হুমকির কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে ভয় পান। তাদের মতে, বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রæত কার্যকর নজরদারি ও তদন্ত প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে ভয়াবহ পাহাড় ধস, মাটির ক্ষয় এবং পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি আরও বৃদ্ধি পেতে পারে।

পরিবেশ সচেতন মহলের মতে, সিলেট অঞ্চলে পাহাড় ও টিলা কাটা শুধু একটি স্থানীয় সমস্যা নয়; এটি পুরো অঞ্চলের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য এক গুরুতর হুমকি। বিশেষ করে বর্ষা মৌসুমে পাহাড়ের স্থিতিশীলতা নষ্ট হলে আশপাশের বসতি ও জনসাধারণের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়তে পারে।

এলাকাবাসী অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা এই পাহাড় খেকো সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিবেদনে উল্লিখিত অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া, এ ব্যাপারে জানতে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের জন্য

জকিগঞ্জের শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে তৃণমূলে চরম ক্ষোভ ও অসন্তোষ, ফেসবুকে ঝড়

জকিগঞ্জের শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে তৃণমূলে চরম ক্ষোভ ও অসন্তোষ, ফেসবুকে ঝড়

স্টাফ রিপোর্টার: জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

   পরিবেশ বিপর্যয় ও পাহাড় ধসের আশঙ্কায় এলাকাবাসী, প্রধান অভিযুক্ত হাফিজ মেম্বার স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার ৬ নং টুকের

ছাতকে ৪ দিনেও একই মাদ্রাসার নিখোঁজ ২ শিক্ষার্থীর সন্ধান মেলেনি

ছাতকে ৪ দিনেও একই মাদ্রাসার নিখোঁজ ২ শিক্ষার্থীর সন্ধান মেলেনি

সুনামগঞ্জের ছাতক থানা এলাকার জাউয়া বাজার ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত

সমাজ সংস্কারের মূল কারিগর ইমামদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি এমরানচৌধুরী

সমাজ সংস্কারের মূল কারিগর ইমামদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি এমরানচৌধুরী

 সব ধর্মের মানুষ মিলেমিশে নিজেদের দেশকে গড়বো   ক্নিয়মিত যোগচর্চা শারীরিক-মানসিক সক্ষমতা বৃদ্ধি করে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা  ‘দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক চাকা সচল রাখতে কয়লা

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা ‘দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক চাকা সচল রাখতে কয়লা

উৎসবমুখর পরিবেশে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ২০২৫-২৬ইং সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগরস্থ

সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র সাধারণ সভা ও কমিটি গঠন

সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র সাধারণ সভা ও কমিটি গঠন

সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে