admin
প্রকাশিত: 12:24 PM, August 4, 2026
সিলেটের নয়াসড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, শপিংমল ও মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের পরিচয় ব্যবহার করে গ্রাহকদের কাছে মোবাইল ব্যাংকিংয়ের গোপন তথ্য (ওটিপি, পিন কোড ও পাসওয়ার্ড) চেয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করছে এসব চক্র। এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশন, সিলেট। গতকাল নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রতারক মোবাইল ফোনের মাধ্যমে নয়া সড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমলের বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকদের কাছে প্রশাসনের পরিচয় দিয়ে ওটিপি (ঙঞচ), পিন কোড (চওঘ ঈড়ফব) ও পাসওয়ার্ড (চধংংড়িৎফ) জানতে চাইছে। এসব তথ্য সংগ্রহ করে গ্রাহকদের অর্থ আত্মসাতের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ফোন করে ওটিপি, পিন কোড কিংবা পাসওয়ার্ড চাইলে তা কোনোভাবেই শেয়ার না করার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে বিজনেস এসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল কিংবা মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষ কখনোই গ্রাহকের কাছে ফোন করে ওটিপি, পিন কোড বা পাসওয়ার্ড জানতে চায় না। তাই এ ধরনের ফোনকল সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যক্রম দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার