admin
প্রকাশিত: 6:24 AM, August 1, 2026
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে প্রবাসী ফাহিম আল চৌধুরীর সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ। এক বিবৃতিতে জুবের আহমদ বলেন, “ফাহিম আল চৌধুরী ভাইয়ের অসত্য ও ভিত্তিহীন বক্তব্য সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ভাবমূর্তি ও সাংগঠনিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। এর ফলে সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সাধারণ জনমনে অপ্রয়োজনীয় সন্দেহের অবকাশ তৈরি হয়েছে।”
বক্তব্যের সত্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে জুবের আহমদ বলেন, “তিনি (ফাহিম আল চৌধুরী) দাবি করেছেন কিছু বিষয়ে, কিন্তু কার কার কাছে দিয়েছেন, কোথায় দিয়েছেন এবং কোন সময়ে দিয়েছেন—তা স্পষ্ট নয়। একজন সিলেটি, বাংলাদেশী ও প্রবাসী হিসেবে আমি তাঁকে সম্মান করি এবং শ্রদ্ধা জানাই। তবে সম্মান ও শ্রদ্ধার জায়গা থেকেই সংগঠনের স্বার্থে অনতিবিলম্বে এই ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার জোর আহ্বান জানাচ্ছি।”
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরও উল্লেখ করেন, বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংগঠনের ঐতিহ্য ও ঐক্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা সকলের কর্তব্য। তিনি আশা প্রকাশ করেন, অনভিপ্রেত এই বিতর্কের অবসান ঘটাতে ফাহিম আল চৌধুরী দ্রুতই তাঁর বক্তব্য প্রত্যাহার অথবা এর পক্ষে উপযুক্ত ও সুস্পষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে সত্য উদঘাটনে সহযোগিতা করবেন।
সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি রাস্তা চিহ্নিতকরণের নামে ব্যক্তিগত মালিকানাধীন ভূমিতে সীমানা খুঁটি স্থাপন এবং বিদ্যমান সীমানা প্রাচীর ভেঙে ফেলার নির্দেশের
অনুসন্ধানে তরিকুল-খলিলের চালিবন্দর আস্তানা উন্মোচন সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা বহুল আলোচিত ‘তরিকুল সিন্ডিকেট’ রাজনৈতিক পটপরিবর্তনের পরও বহাল
নেপথ্যে সাবেক আওয়ামী লীগ নেতা দিবাকর ধর নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারের ঠিক পাশেই অবস্থিত কাষ্টঘর হরিজন (সুইপার) কলোনি এলাকা এখন ছিনতাইকারী
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ নম্বর ফাইলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা, সরকারি সুবিধা বণ্টনে অনিয়ম এবং সরকারি বরাদ্দের
হবিগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার
সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস বলেছেন, আলোকচিত্র শুধু শিল্পের একটি মাধ্যম নয়, এটি মানুষে মানুষে সম্পর্ক, সংস্কৃতি,
সিলেটের বিয়ানীবাজারের কেন্দ্র মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ও প্রাইজ মানি প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে প্রবাসী ফাহিম আল চৌধুরীর সাম্প্রতিক একটি