admin
প্রকাশিত: 4:22 PM, November 22, 2026
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং সংশ্লিষ্ট শীর্ষ সম্মেলনসমূহের (৪৯ঃয অঝঊঅঘ ঝঁসসরঃ ধহফ জবষধঃবফ ঝঁসসরঃং) সংবাদ সংগ্রহের সফল সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের সিলেটের সাংবাদিক মো. আব্দুল মাজিদ চৌধুরী।
গত ১৫ থেকে ১৮ নভেম্বর ম্যানিলার ফিলিপাইন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (চওঈঈ) ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের এই মর্যাদাপূর্ণ আঞ্চলিক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের একজন অ্যাক্রেডিটেড (নিবন্ধিত) সাংবাদিক হিসেবে তিনি অংশ নেন।
এবারের সম্মেলন ও সংশ্লিষ্ট শীর্ষ বৈঠকগুলোতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সভাপতিত্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ ১৯ জন বিশ্বনেতা অংশগ্রহণ করেন।
সম্মেলন চলাকালে মো. আব্দুল মাজিদ চৌধুরী বিভিন্ন শীর্ষ অধিবেশন, রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি এবং অভিবাসী শ্রমিকদের সুরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সরাসরি ম্যানিলা থেকে দেশের পাঠকদের সামনে তুলে ধরেন। সফলভাবে পেশাগত দায়িত্ব পালন শেষে তিনি প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেছেন। সিলেটের একজন সংবাদকর্মী হিসেবে এমন একটি বৈশ্বিক কূটনৈতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় স্থানীয় সাংবাদিক মহল ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি
কুরআনের আলোকে নৈতিকতা সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে অধ্যাপক ফজলুর রহমান দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান বলেছেন,
জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সুদৃঢ় করুন মুহাম্মদ ফখরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা নিশ্চিতকল্পে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ব্যতিরেকে মোটরসাইকেল চলাচল সীমিত
স্টাফ রিপোর্টার: ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৭ সালের নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শাবিপ্রবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনব্যাপী কুরআন খতম, মিলাদ ও দোয়া
স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনগত সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান তথ্য অফিসার
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং সংশ্লিষ্ট শীর্ষ সম্মেলনসমূহের (৪৯ঃয অঝঊঅঘ ঝঁসসরঃ ধহফ জবষধঃবফ ঝঁসসরঃং) সংবাদ সংগ্রহের