admin
প্রকাশিত: 4:25 PM, November 22, 2026
শাবিপ্রবি প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনব্যাপী কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গত শুক্রবার এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী কুরআন খতম শেষে বাদ এশা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। এ সময় তিনি দিনব্যাপী আয়োজিত কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং অশুভ শক্তির অপতৎপরতা রোধে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন শাহপরান হল মসজিদের পেশ ইমাম হাফেজ আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
কুরআনের আলোকে নৈতিকতা সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে অধ্যাপক ফজলুর রহমান দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান বলেছেন,
জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সুদৃঢ় করুন মুহাম্মদ ফখরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা নিশ্চিতকল্পে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ব্যতিরেকে মোটরসাইকেল চলাচল সীমিত
স্টাফ রিপোর্টার: ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৭ সালের নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শাবিপ্রবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনব্যাপী কুরআন খতম, মিলাদ ও দোয়া
স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনগত সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান তথ্য অফিসার
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং সংশ্লিষ্ট শীর্ষ সম্মেলনসমূহের (৪৯ঃয অঝঊঅঘ ঝঁসসরঃ ধহফ জবষধঃবফ ঝঁসসরঃং) সংবাদ সংগ্রহের