admin

প্রকাশিত: ৫:০১ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৬

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে সাহিত্য-সংস্কৃতি চর্চার পথ আরও সুগম হবে

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে সাহিত্য-সংস্কৃতি চর্চার পথ আরও সুগম হবে

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতি চর্চার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী। দেশভাগের আগের সময় থেকে এ অঞ্চলে সাহিত্য-সংস্কৃতির যে ধারা শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত রয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকার সাহিত্য-সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডকে সর্বদা সমর্থন দিয়ে আসছেন।

গতকাল রবিবার প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত ‘সিলেট বইমেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হওয়া এ বইমেলা আগামী ১৮ মে পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

সিসিক প্রশাসক বলেন, “আমরা সবসময় সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করি। তাই এ ধরনের কর্মকাণ্ডে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আমরা ব্যথিত হই। আজ সিলেটে বইমেলার আয়োজন হয়েছে, এটি অত্যন্ত আনন্দের বিষয়। আমি আশা করি, এই বইমেলা প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “সিলেটে সাহিত্য-সংস্কৃতির বিকাশে সিটি কর্পোরেশন সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে। বইমেলা আয়োজনসহ এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ বাস্তবায়নে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি নাজমুল হক নাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো এবং প্রবাসী ব্যবসায়ী জাবেদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জান্নাতুল নাজনীন আশা।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।