admin

প্রকাশিত: 11:47 AM, May 8, 2026

বাংলাদেশে বিনিয়োগ স¤প্রসারণে আগ্রহী ফ্রান্স

বাংলাদেশে বিনিয়োগ স¤প্রসারণে আগ্রহী ফ্রান্স

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশে বিনিয়োগ স¤প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠককালে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এ আগ্রহ প্রকাশ করেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয়পক্ষ ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ স¤প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সুবিধা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ‘ব্যবসা শুরু ও পরিচালন প্রক্রিয়া সহজ করতে সরকার প্রশাসনিক জটিলতা কমানো, অনুমোদন প্রক্রিয়া ডিজিটালাইজেশন এবং সেবাগুলোকে আরও দ্রæত ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে।’

তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘ইজ অব ডুয়িং বিজনেস’ উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ব্যবসা নিবন্ধন, অনুমোদন ও সেবা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও সময়োপযোগী করার কাজ চলছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বৃহৎ ভোক্তা বাজারের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বাংলাদেশে ফরাসি বিনিয়োগ স¤প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ ও কার্যকর করার উদ্যোগকে স্বাগত জানান। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কানাইঘাটে সমাহিত করা হলো দুই প্রবাসীর মরদেহ

কানাইঘাটে সমাহিত করা হলো দুই প্রবাসীর মরদেহ

স্টাফ রিপোর্টার: প্রবাস মানে শুধু টাকা নয়। প্রবাস মানে এক বুক স্বপ্ন। মায়ের অপেক্ষা। বাবার ভরসা। স্ত্রীর অপেক্ষা আর সন্তানের

শৈশবের বিদ্যাপীঠে চার দশক পর সভাপতির দায়িত্বে ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া জুয়েল

শৈশবের বিদ্যাপীঠে চার দশক পর সভাপতির দায়িত্বে ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া জুয়েল

স্টাফ রিপোর্টার: যে বিদ্যালয় থেকে শৈশবে শিক্ষাজীবনের পথচলা শুরু হয়েছিল এবং ১৯৮৩ সালে অর্জিত হয়েছিল ট্যালেন্টপুল বৃত্তি, দীর্ঘ চার দশক

ঢাকায় জাতীয় কর্মশালায় স্থানীয় সরকার মন্ত্রী তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না

ঢাকায় জাতীয় কর্মশালায় স্থানীয় সরকার মন্ত্রী তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না

স্টাফ রিপোর্টার: তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ ছাড়া দেশে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে

চট্টগ্রামে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি

চট্টগ্রামে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি

রমজানে নিত্যপণ্যের যোগান স্বাভাবিক ও দাম যৌক্তিক রাখতে সরকার প্রস্তুত স্টাফ রিপোর্টার: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির অভিনন্দন

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয়

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে