admin
প্রকাশিত: 3:27 PM, October 9, 2026
স্টাফ রিপোর্টার:
যে বিদ্যালয় থেকে শৈশবে শিক্ষাজীবনের পথচলা শুরু হয়েছিল এবং ১৯৮৩ সালে অর্জিত হয়েছিল ট্যালেন্টপুল বৃত্তি, দীর্ঘ চার দশক পর সেই প্রিয় বিদ্যাপীঠেরই পরিচালনা কমিটির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ কামাল হাসান জুয়েল। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী বরইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির অনুমোদনক্রমে বরইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে বিদ্যাউৎসাহী (পুরুষ) ক্যাটাগরিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন বরইকান্দির বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ কামাল হাসান জুয়েল (পিতা: মৃত মোঃ আব্দুল মন্নাফ)।
নবগঠিত এই কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালতী রানী দেব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটিতে বিদ্যাউৎসাহী (মহিলা) ক্যাটাগরিতে ফারহানা আক্তার, দাতা সদস্য হিসেবে শামছুদ্দিন আহমেদ এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে সাবিনা ইয়াসমিনসহ অভিভাবক সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।
উল্লেখ্য, মোহাম্মদ কামাল হাসান জুয়েল রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বর্তমানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
বিদ্যালয়ের প্রাক্তন মেধা তালিকার শীর্ষ শিক্ষার্থী নিজ বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পাওয়ায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর অভিজ্ঞ ও বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: প্রবাস মানে শুধু টাকা নয়। প্রবাস মানে এক বুক স্বপ্ন। মায়ের অপেক্ষা। বাবার ভরসা। স্ত্রীর অপেক্ষা আর সন্তানের
স্টাফ রিপোর্টার: যে বিদ্যালয় থেকে শৈশবে শিক্ষাজীবনের পথচলা শুরু হয়েছিল এবং ১৯৮৩ সালে অর্জিত হয়েছিল ট্যালেন্টপুল বৃত্তি, দীর্ঘ চার দশক
স্টাফ রিপোর্টার: তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ ছাড়া দেশে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে
রমজানে নিত্যপণ্যের যোগান স্বাভাবিক ও দাম যৌক্তিক রাখতে সরকার প্রস্তুত স্টাফ রিপোর্টার: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয়
জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে