admin
প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
স্টাফ রিপোর্টার:
ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের (এমসি১৪) সাইডলাইনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার প্যালেস দে কংগ্রেসে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নিউজিল্যান্ডের পক্ষে নেতৃত্ব দেন দেশটির ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মন্ত্রী টড ম্যাকক্লে।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপি-এ যোগদানের বিষয়ে বাংলাদেশের প্রবল আগ্রহের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, “দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভূ-অবস্থান এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত জনগোষ্ঠী এ জোটে অন্তর্ভুক্তির ক্ষেত্রে বড় শক্তি। আমরা বৈশ্বিক ভ্যালু চেইনে আরও সক্রিয় হতে চাই।”
নিউজিল্যান্ডের মন্ত্রী টড ম্যাকক্লে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রশংসা করে আরসিইপি জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন এবং এ বিষয়ে অন্যান্য সদস্য দেশগুলোর সাথে সমন্বয়ে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নিউজিল্যান্ডের পক্ষ থেকে আসা মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব। টড ম্যাকক্লে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দিতে একটি দ্বিপাক্ষিক এফটিএ নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দেন।
এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশও বাজার বহুমুখীকরণের কৌশল হিসেবে এ ধরনের চুক্তিতে আগ্রহী। মন্ত্রী জানান, ইতোমধ্যে জাপানের সাথে ইপিএ স্বাক্ষরিত হয়েছে এবং কোরিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের সাথে আলোচনা চলছে। নবনির্বাচিত সরকারের লক্ষ্য অনুযায়ী ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর আমন্ত্রণে নিউজিল্যান্ডের মন্ত্রী চলতি বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন অর্থনৈতিক ক্ষেত্র অনুসন্ধানে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে
সিলেট ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন মোঃ শাহাব উদ্দিনের বিরুদ্ধে চেকপোস্টে ভয়ভীতি প্রদর্শন করে ট্রাক ও পিকআপ চালকদের কাছ থেকে অবৈধভাবে
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে