admin
প্রকাশিত: 4:13 AM, May 5, 2026
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ বলেছেন, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার জন্য বাংলাদেশ ব্যাংক কৃষকদের সহজ শর্তে ৪ শতাংশ প্রণোদনার মাধ্যমে আদা, হলুদ, জিরা, ভুট্টা চাষের জন্য ঋণ প্রদান করছে। এতে প্রণোদনার কৃষি ঋণের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটবে। দেশে অর্থনীতির চাকা সচল হবে। সিলেটে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কৃষি ঋণ প্রদানে কৃষকবৃন্দ যেন কোন অবস্থায় হয়রানি শিকার না হন সে বিষয়ে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপকদের প্রতি আহবান জানান তিনি।
তিনি কৃষকদের ৪ শতাংশ প্রণোদনার মাধ্যমে যেসব পণ্যের উপর ঋণ দেয়া হয় সেটি নোটিশের মাধ্যমে ঢালাও ভাবে প্রচার করার জন্য ব্যাংক ব্যবস্থাপকদের প্রতি উদাত্ত আহবান জানান।
গতকাল সোমবার ১১ঘটিকায় উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ ব্যাংক সিলেট ও গোলাপগঞ্জ উপজেলার তফসিলি ব্যাংকসমূহের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সিটি ব্যাংক পিএলসির কর্মকর্তা মীর আবু সায়েমের উপস্থাপনায় উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুর রহমান। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. জিল্লুর রহমান, সিটি ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ শাহ হাসানসহ গোলাপগঞ্জ উপজেলার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ঋণ গ্রহীতা কৃষক ও কৃষাণীবৃন্দ। অনুষ্ঠান শেষে কৃষক ও কৃষাণীদের মাঝে অতিথিবৃন্দ প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেন।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
আহ্বায়ক মোস্তাক, সদস্য সচিব আজিজুল সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার
ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের
যুবদল ও মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি প্রকাশ, তোড়জোড় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ডিসেম্বরের মধ্যে নগরের থানা-ওয়ার্ড গোছানোর লক্ষ্য; লবিং ও
সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন বৈঠক,
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো