admin
প্রকাশিত: 8:43 AM, July 18, 2026
বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর প্রাথমিক ও জুনিয়র স্কলারশিপ অনুষ্ঠান ২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে এই স্কলারশিপ অনুষ্ঠান সম্পন্ন হয়।
মনিপুরী ছাত্র সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খোঞ্জেল মীতৈ সভাপতিত্বে ও বিথিকা সিনহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান ড.তোফায়েল আহমদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বামছাসের উপদেষ্টা ও এনএম এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান শ্রীমান এল নন্দলাল সিংহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ সাইফুল করিম চৌধুরী হায়াত, ডাঃ বাবলী দেবী সিনহা বাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমান কে এইচ বীরেন্দ্র সিংহ, সাংবাদিক আব্দুল হাছিব, শিক্ষার্থী ইচেল থৈবা,অয়ন মনি সিংহ। বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির মেধাবৃত্তিতে সার্বিক সহযোগিতা করেন বামছাস এর প্রধান উপদেষ্টা অসেম সত্যজিত সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান ড.তোফায়েল আহমদ বলেন, বৃত্তি বা স্কলারশিপ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করে। বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতি দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। মনিপুরী শিক্ষার্থীরা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মনিপুরীসহ সকল সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহনে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়বো।
আপলোড: শিউলি
সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল
স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোর উদ্বোধন করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের তিতারাই গ্রামে প্রতিষ্ঠিত ‘দিলদার হোসেন সেলিম টেকনিক্যাল কলেজ’ দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায়
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ
সিলেট সংবাদ ডেস্ক: সিলেট নগরীর বালুচর এলাকার আল ইসলাহ অঞ্চলে একটি জমিতে প্রিন্ট পর্চা ও নকশায় অসংগতির কারণে যুক্তরাজ্যপ্রবাসী একটি
‘শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলুন’ : মো. মশিউর রহমান স্টাফ রিপোর্টার: শুধু শুধু