admin
প্রকাশিত: 2:48 PM, November 29, 2025
বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক মহান আল্লাহ তায়ালা ও পবিত্র কোরআন শরীফকে নিয়ে বিদ্রুপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বাদ আছর সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টের সামনে সিলেট ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেন—সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ মাদানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা এম এ রহিম, মো. ফারুক আহমদ, চাশি হাফিজ হাবিবুর রহমান হাবিব, শ্রমিক নেতা সাহাব উদ্দিন সাবু, ব্যবসায়ী আমিনুল ইসলাম, সদস্য মো. ময়না মিয়া, বিলাল মিয়া প্রমুখ। এছাড়াও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন যে, বাউল গানের আড়ালে আবুল সরকার ইচ্ছাকৃতভাবে ইসলাম, আল্লাহ ও কোরআনকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা কোনোভাবেই সহ্য করা যায় না। এটি মুক্তচিন্তার প্রকাশ নয়; বরং সরাসরি ধর্ম অবমাননা ও মুসলমানদের অনুভূতিতে আঘাত।
তারা বলেন, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারকৃত আবুল সরকারের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা হুঁশিয়ার করে জানান—সরকার যদি দ্রুত কঠোর ব্যবস্থা না নেয়, তবে সিলেটের তৌহিদী জনতা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
মানববন্ধন থেকে তিনটি প্রধান দাবিও তুলে ধরা হয়—
বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিৎ করা।
ধর্মানুভূতিতে আঘাতকারী যেকোনো শিল্পী বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ।
বাউল গানের নামে ধর্মের অপব্যাখ্যা, বিকৃতি ও ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড বন্ধে সরকারি নজরদারি জোরদার করা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আল্লাহ ও কোরআনকে নিয়ে কটুক্তি কোনোভাবেই স্বাধীনতার নামে গ্রহণযোগ্য হতে পারে না। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি