admin
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
মো. নুরুল ইসলাম:
সিলেট-১ আসন থেকে নির্বাচিত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়সহ তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরদিনই শুরু হয়েছিল পবিত্র রমজান মাস। দায়িত্ব নিয়েই চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন নতুন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে মাত্র এক সপ্তাহের মাথায় বাজার মনিটরিং ও কঠোর নজরদারির মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এনে চমক দেখিয়েছেন তিনি। তার কার্যকর পদক্ষেপের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে এসেছে। অতীতের যেকোনো রমজানের তুলনায় এবার বাজার পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল থাকায় নিজের নির্বাচনী এলাকাসহ সারা দেশে প্রশংসায় ভাসছেন নবনিযুক্ত এই মন্ত্রী।
মন্ত্রীর নির্দেশে বাজার মনিটরিং জোরদার করায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমেছে। গতকাল শুক্রবার সিলেটের বন্দরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায় এবং ইন্ডিয়ান পেঁয়াজ ৩০-৩৫ টাকায়। এছাড়া আলুর দামও উল্লেখযোগ্য হারে কমে ৫ কেজি ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় এবং প্রশাসনের নজরদারি থাকায় দাম দ্রুত কমছে।
রমজানের শুরুর দিকে সবজির বাজারে যে অস্থিরতা ছিল, তা অনেকটাই কেটে গেছে। শীতকালীন সবজির দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে। প্রতি পিস ফুলকপি ৪০ টাকা এবং বাঁধাকপি ৩০-৪০ টাকায় মিলছে। গ্রীষ্মকালীন সবজি যেমন বেগুন ও করলার দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত কমেছে। কাঁচামরিচ কেজিতে ৪০ টাকা কমে ১২০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
একই চিত্র মুরগির বাজারেও। সোনালি কক ও হাইব্রিড মুরগির দাম কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত কমেছে। ব্রয়লার মুরগি এখন ১৮০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে ৫ টাকা কম। ডিমের বাজারেও স্বস্তি ফিরেছে; লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।
সবজি ও মুরগির দাম কমলেও মাছ ও মাংসের বাজার আগের মতোই স্থিতিশীল রয়েছে। গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে রুই ৪০০-৫৫০ টাকা এবং চাষের পাঙ্গাশ ১৭০-২০০ টাকার মধ্যে রয়েছে।
বাজার করতে আসা সাধারণ ক্রেতারা বলছেন, বাণিজ্যমন্ত্রীর ত্বরিত পদক্ষেপ ও নিয়মিত বাজার তদারকির কারণেই সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়েছে। বন্দরবাজারের বিক্রেতা মো. লায়েস আহমদ বলেন, “চাহিদার তুলনায় সরবরাহ এখন অনেক ভালো। মন্ত্রীর কড়া নির্দেশের পর পাইকারি বাজারেও দাম কমেছে, যার প্রভাব খুচরা বাজারে পড়ছে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এই নজরদারি পুরো রমজান মাস অব্যাহত থাকলে সাধারণ মানুষ আরও স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে। নতুন বাণিজ্য মন্ত্রী হিসেবে খন্দকার মুক্তাদিরের এই সফল শুরুকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।
স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো
দক্ষতাভিত্তিক শিক্ষায় অধিক জোর দিতে হবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। গর্ভবতী নারী,
সুলতান সুমন: শিল্প নগরী ছাতকে জীবন জীবীকা নির্বাহের বড় একটা অংশ বিভিন্ন ধরণের ব্যবসা। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন পাথর, চুনাপাথর
ইকবাল বাহার, কানাইঘাট: জাতীয় সংসদে চলমান ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য একাধিক
শাহজালাল (রহ.) মাজারের উন্নয়নে হচ্ছে মাস্টার প্ল্যান স্টাফ রিপোর্টার: সাত শত বছরের ঐতিহ্যের আলোকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার উন্নয়নে একটি
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে সরকার বর্তমান শিক্ষাব্যবস্থাকে বৈপ্লবিক উপায়ে সাজানোর জন্য
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য, টিকাদান এবং সুস্থতায় সামাজিক দায়বদ্ধতা বিষয়ে পরামর্শ