admin
প্রকাশিত: ৬:৪৪ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬
সঞ্জয় সরকার, শাল্লা:
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য, টিকাদান এবং সুস্থতায় সামাজিক দায়বদ্ধতা বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে ইউনিসেফের সহযোগিতায় সুশীলন কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম দস্তগীরের সভাপতিত্বে ও সুশীলন প্রকল্পের শাল্লার সমন্বয়কারী তারিকুজ্জামান মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, পুলিশের সহকারী উপ-পরিদর্শক ফুলন দেব প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন, গর্ববতী মহিলার যেকোনো সমস্যা পরিলক্ষিত হলে বাড়িতে বসে না থেকে মেডিকেলে নিয়ে আসতে হবে। নিয়মানুযায়ী প্রয়োজনীয় খাবার গ্রহণের মাধ্যমে মা ও শিশুকে সুরক্ষিত রাখতে হবে। সবার মনে রাখা উচিত আজকের শিশুই আগামী দিনের কর্ণধার।
শাল্লার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান সংকট নিরসন ও মেডিকেলে চিকিৎসার সার্বিক মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানান সভায় উপস্থিত ব্যক্তিবর্গ।
সুশীলন প্রকল্প সম্পর্কিত সার্বিক ব্যবস্থাপনা উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী আলমগীর মিয়া। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিত রায়, মেডিকেলের সহকারী সার্জন ডা. সাবিনা নাহার, সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী প্রমুখ।
দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী
ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩ মো.জুনেদ আহমদ,ফ্রান্স: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য
ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক
মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা
প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে
স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো
দক্ষতাভিত্তিক শিক্ষায় অধিক জোর দিতে হবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। গর্ভবতী নারী,