admin
প্রকাশিত: 5:47 PM, March 5, 2026
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নে দিঘীর খাড়া খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
গতকাল বুধবার কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘সিলেট বিভাগের ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা কর্মসূচি’র অংশ হিসেবে এই পুনঃখনন কাজের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক জানান, এই প্রকল্পের আওতায় প্রায় ৫ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৩ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি পুরোপুরি শেষ হলে এলাকার প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ সরাসরি ও পরোক্ষভাবে উপকৃত হবেন।
এমপি মালিক বলেন, “এই খালের মাধ্যমে স্থানীয় কৃষকরা উন্নত সেচ সুবিধা পাবেন, যা ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি খালের নাব্যতা ফিরে আসায় এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং খালের পাড় দিয়ে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটবে।”
বিএডিসি ও প্রশাসনের কর্মকর্তাদের কাজের প্রশংসা করে তিনি আরও বলেন, “সিলেট-৩ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও নদী ভাঙনরোধসহ এলাকার সকল উন্নয়ন চাহিদা পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সরকার, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি সমৃদ্ধ জনপদ গড়ে তুলব।” উদ্বোধনী অনুষ্ঠানে বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার
সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা
স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।