admin
প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিম হোসাইনের গাড়ি ভাঙচুর করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় এ চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাসিম হোসাইন জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ-এর বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় ফেঞ্চুগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ীদের লেনদেনের জন্য তার প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে একটি প্রাইভেটকার যোগে রওনা হন।
গাড়িটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে গতিরোধ করে। এসময় তারা অতর্কিতে হামলা চালিয়ে প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রæত পালিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ছিনতাইয়ের শিকার নাসিম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্রæত অপরাধীদের শনাক্ত ও টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। ছিনতাইকারীদের ধরতে এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর
ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের
মো. জুনেদ আহমদ, ফ্রান্স: গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম