admin

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

বিয়ানীবাজারে জামিয়া ইসলামিয়া আতহারুল উলূম আদিনাবাদে নতুন শিক্ষাবর্ষের কিতাব বিতরণ সম্পন্ন

বিয়ানীবাজারে জামিয়া ইসলামিয়া আতহারুল উলূম আদিনাবাদে নতুন শিক্ষাবর্ষের কিতাব বিতরণ সম্পন্ন

সহিদুর রহমান বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আতহারুল উলূম আদিনাবাদ-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে মাদরাসা মিলনায়তনে ইফতিতাহী দারস ও শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের কিতাব বিতরণ করা হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন মুরাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শিব্বির আহমদ। এছাড়াও মাদরাসার মজলিসে শুরার সম্মানিত কোষাধ্যক্ষ বাবর আহমদ চৌধুরীসহ সদস্যবৃন্দ,ও শিক্ষকবৃন্দ এবং ‘আকিমুন নেছা শিক্ষা কল্যাণ ট্রাস্ট’-এর সভাপতি হাজী মদরিছ আলী, হাজী ইসলাম উদ্দিন, হাজী কামাল উদ্দিন ও হাজী মুছন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জানা যায়, শিক্ষার প্রসারে ‘আকিমুন নেছা শিক্ষা কল্যাণ ট্রাস্ট’-এর সহযোগিতায় এ বছর শিক্ষার্থীদের মাঝে কিতাব বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। ট্রাস্টটি কিতাব স্পন্সর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উল্লেখ্য, মাদরাসাটিতে ট্রাস্টের নামে একটি নির্দিষ্ট কক্ষ রয়েছে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই ট্রাস্টের অবদান উল্লেখযোগ্য।

ট্রাস্টের কর্ণধার লন্ডন প্রবাসী জিবার আহমদ ও ইতালি প্রবাসী মনজুর আহমদের এ মহতী উদ্যোগ ও দ্বীনি শিক্ষার প্রসারে তাঁদের নিরলস সহযোগিতার জন্য মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে ইলমে দ্বীনের আলোয় আলোকিত করতে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের আন্তরিক সহযোগিতা দ্বীনি শিক্ষার পথকে আরও বেগবান করবে।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, আল্লাহ তায়ালা এই জামিয়াকে দ্বীনের একটি শক্তিশালী মারকাজ হিসেবে কবুল করবেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বোরো ধানে চোখের জল হাওরে হাহাকার, বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

বোরো ধানে চোখের জল হাওরে হাহাকার, বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওর এখন কৃষকের কান্নার খোরাক। চোখের সামনে তলিয়ে যাচ্ছে সারা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে রপ্তানি বহুমুখীকরণ,

২১শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি জরুরি: হুমায়ুন কবির

২১শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি জরুরি: হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার: ঢাকা ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা পরিশোধ

জুনেল আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ: ইশতিয়াক সিদ্দিকী

জুনেল আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ: ইশতিয়াক সিদ্দিকী

সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টায়

টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে প্রতারণা প্রতারক চক্রকে খুঁজছে পুলিশ

টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে প্রতারণা প্রতারক চক্রকে খুঁজছে পুলিশ

সুলতান সুমন: শিউলী, তন্ময়, মৃন্ময় ও নুরে আলম। এই চার জনের প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে

বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি গোয়াইনঘাটে খেলার মাঠ ও রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে মানববন্ধন

বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি গোয়াইনঘাটে খেলার মাঠ ও রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছেন

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: হামের উপসর্গ নিয়ে সিলেটে রবিউল হাসান নামে দেড় বছর বয়সের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে