admin
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মে ১২, ২০২৬
দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে রাস্তা, কালভার্ড, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উন্নয়নের ব্যাপক পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই উন্নয়নের পরিকল্পনা অনুযায়ী আমিও উদ্যোগ নিয়েছি, বাজেট আসলে আমরা সবাই মিলে জনস্বার্থে কাজ করবো।
গতকাল সোমবার সকালে সিলেটের বিশ্বনাথে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় উপজেলার রামপামা ইউনিয়নের আমতৈল এলাকার ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের দুইশ অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় বাসিয়া নদীর সীমানা নির্ধারণ না করে খনন কাজ সম্পর্কে তিনি সাংবাদিকদের প্রশ্নে জবাবে আরও বলেন, এ নিয়ে ইতোমধ্যে প্রশাসন ও ডিসির সঙ্গে আলাপ হয়েছে। নদীর সীমানার বিষয়টি খনন কাজের প্রকল্পের ফান্ডেও রয়েছে। পানি কমে গেলে উদ্যোগ নিয়ে কাজ শুরু করা হবে। আর রেজুলেশন ঠিক করে অবৈধ দখলমুক্ত করা হবে। আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি বিভিন্ন দেশেও বলেন পরিবেশ নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবেনা।
বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাত ঢাকার দূতাবাস ও বিদেশি সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল- মাইল আল-জাবি, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, আমেরিকা প্রবাসী মুজিব আহমদ মনির, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নূর উদ্দিন, বিএনপি নেতা বাদশা মিয়া, রফিকুল আলম ইকবাল, মতছির আলী, মাহতাব উদ্দিন, হারিছ আলী, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, আফতাব উদ্দিন, তারেক আহমদ, জাকির হোসেন, মাসুক মিয়া, নজরুল ইসলাম, সুলতান মারজান, মহিলা দলের নেত্রী ঝুমুর সুলতানা, নুরুন নাহার ইয়াছমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, ছাত্রদল নেতা সাফি আহমেদ, আলমগীর ও আফজল হোসেন।
প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক
মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি
ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ
কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।