admin

প্রকাশিত: 6:12 AM, September 6, 2026

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদ নামাজের জন্য উদ্বোধন

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদ নামাজের জন্য উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি:

নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠিত মসজিদ নামাজের জন্য শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল। মসজিদের পাশে নির্মাণ হচ্ছে হিফজ খানা। ছাত্র ছাত্রীদের জন্য শীঘ্রই হিফয খানা নির্মাণের সকল কাজ সমাপ্ত হবে। যেখানে এতিম ও দরিদ্র কোমলমতি শিশুরা বিনা বেতনে পবিত্র কুরআন শরীফ হিফজ ও ইসলামি মৌলিক পড়ালেখার সুযোগ পাবেন। ছাত্র ছাত্রীদের সম্পুর্ন ফ্রী পড়াশোনার দায়িত্ব কাঁধে নিচ্ছেন মসজিদ – মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবার। ইতিমধ্যে মসজিদ নির্মাণের কাজ সম্পন্নের শেষ পর্যায়ে। গ্রামবাসী সহ সকল ধর্মপ্রাণ মুসল্লীদের পাঞ্জেগানা নামাজ আদায়ের সুযোগ হল উদ্বোধনের মধ্য দিয়ে। যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ পৌরসভার জানাইয়া-মশুলা (মোল্লার গাঁও) গ্রামের সমাজসেবক, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির পরিচিত মুখ আলহাজ্ব আলম মিয়া ও আলা মিয়ার পারিবারিক উদ্যোগে নির্মিত হয়েছে মসজিদটি। গতকাল শনিবার “রওজা আল-জান্নাত মসজিদে জোহরের নামাজ আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা আলম মিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা সেবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন, সমাজসেবক আব্দুর রউফ, আলতাবুর রহমান, মুরব্বি নুরুল হক, সাঈদ আহমদ প্রমুখ।

আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌরসভা কৃষক দলের সভাপতি নুর আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা সেবুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি ইংরেজ আলী, মঞ্জুর আলী,নেছার আহমদ, আরই মিয়া, আলী আমজদ, প্রতিষ্ঠাতা পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, যুবসমাজ, গ্রামের মুসল্লীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ সংবাদ

দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনি গ্রেপ্তার

দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনি গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সনি মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত

শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭

শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে লাশের স্বজনসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার

দুবাইয়ের সম্পদ নিয়ে দুদকের নজরদারিতে ৭৩ বাংলাদেশি

দুবাইয়ের সম্পদ নিয়ে দুদকের নজরদারিতে ৭৩ বাংলাদেশি

মো.জুনেদ আহমদ,ফ্রান্স দুবাইয়ে সম্পদ অর্জনকারী ৭৩ বাংলাদেশির বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের সম্পদের মালিকানা, অর্থের উৎস ও

জকিগঞ্জে ডাকাতি মামলায় আসামির ৫ দিনের রিমান্ড

জকিগঞ্জে ডাকাতি মামলায় আসামির ৫ দিনের রিমান্ড

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামি মজনু মিয়া

সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

স্টাফ রিপোর্টার: রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন

মতবিনিময় সভায় ইব্রাহীম চৌধুরী খোকন সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

মতবিনিময় সভায় ইব্রাহীম চৌধুরী খোকন সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

সিলেটর সংবাদ ডেস্ক: দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বলেছেন,

সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর

সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর

স্টাফ রিপোর্টার ৯ বছরের রিফাত আর মাত্র ৪ বছরের তাবাসুম নামের দুটি ফুটফুটে ছেলে ও মেয়েকে স্ত্রীর কাছে রেখে জীবনের

প্রণবকান্তি দেবের ‘জানা পথে অজানা প্রান্তরে’- গ্রন্থের পাঠ উদযাপন

প্রণবকান্তি দেবের ‘জানা পথে অজানা প্রান্তরে’- গ্রন্থের পাঠ উদযাপন

চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বিপরীতে এক ভিন্ন আঙ্গিকে প্রণবকান্তি দেব-র ‘জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থের পাঠ ও পাঠ প্রতিক্রিয়া উদযাপিত হলো।