admin
প্রকাশিত: 3:43 PM, March 4, 2026
বিশ^নাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ঝোপঝাড়ের ভেতর থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে বিশ্বনাথ বাইপাস সড়ক সংলগ্ন একটি বাসার সীমানাপ্রাচীরের বাইরে থেকে এটি উদ্ধার করা হয়। তবে মরদেহের একটি হাতের অংশ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাইপাস সড়কের পাশের একটি বাড়ির সীমানার বাইরে নিচু জমির ঝোপের মধ্যে মাথার খুলি, হাড়গোড় ও লম্বা চুল পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, প্রাথমিক অবস্থায় কঙ্কালটি এক নারীর বলে নিশ্চিত হওয়া গেছে। শরীরের অধিকাংশ হাড় পাওয়া গেলেও একটি হাতের অংশ পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ এখনো অস্পষ্ট।
তিনি আরও বলেন, “আমরা হাড়গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।” এলাকায় এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ তদন্তের স্বার্থে আশপাশের সিসিটিভি ফুটেজ ও নিখোঁজ ব্যক্তিদের তালিকা পর্যালোচনার পরিকল্পনা করছে।
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে