admin
প্রকাশিত: 4:44 PM, June 7, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় নিখোঁজের পরদিন বাসিয়া নদী থেকে এমরান সাদিকুল ইসলাম আবিদ (৮) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রাম সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ।
শিশু আবিদ মজনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং সিলেট মহানগরের কল্যাণপুর এলাকার আলহাজ্ব অছিয়ত আলী-করিমুন্নেছা হাফেজিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে ১০ টাকা নিয়ে বাসিয়া নদীর বাঁশের সাঁকো পেরিয়ে ওপারে একটি দোকানে চকলেট কিনতে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে বাসিয়া নদীতে আবিদের মরদেহ ভাসমান অবস্থায় দেখা যায়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ‘এ ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত
পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন