admin
প্রকাশিত: 5:13 PM, June 5, 2026
মো. নুরুল ইসলাম:
বিশ্বমঞ্চে বাংলাদেশের এক ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল কূটনৈতিক বিজয় অর্জিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
গত মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের এই নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ৯৯ ভোট পেয়ে গৌরবময় এই জয় ছিনিয়ে নেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। মাত্র ৮ ভোটের এই ব্যবধানে অর্জিত বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা, বিশ্বস্ততা ও ক্রমবর্ধমান মর্যাদার এক অনন্য স্বীকৃতি।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীর্ঘ প্রায় চার দশক পর জাতিসংঘের এই সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের শীর্ষ পদে বাংলাদেশের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে সরকারের সুদূরপ্রসারী ও নিপুণ কূটনৈতিক কৌশল। বিশেষ করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরের অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্ব এই বিজয় নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
জানা গেছে, এই নির্বাচনকে সামনে রেখে গত প্রায় তিন মাস ধরে বিশ্বজুড়ে এক নিবিড় ও কৌশলী প্রচারণা চালান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে তিনি একের পর এক রাষ্ট্র সফর করেন, বিশ্বনেতা ও প্রভাবশালী কূটনীতিকদের সঙ্গে দফায় দফায় দ্বিপাক্ষিক বৈঠক ও ধারাবাহিক যোগাযোগ রক্ষা করেন। তাঁর নিখুঁত কৌশলগত পরিকল্পনা, নির্বাচনী প্রচারণার দক্ষ পরিচালনা এবং নিরলস প্রচেষ্টার ফলেই সাইপ্রাসের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের এই অভাবনীয় সাফল্য নিশ্চিত হয়েছে। এই অসাধারণ অবদানের জন্য উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রতি বিভিন্ন মহল থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও অভিনন্দন জানানো হচ্ছে।
ঐতিহাসিক এই বিজয়ের পর ড. খলিলুর রহমান এবং এই অর্জনের সঙ্গে সম্পৃক্ত দেশের সকল কূটনীতিক, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের প্রতি দেশ ও বিদেশের বিভিন্ন মহল থেকে অভিনন্দনের জোয়ার বইছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিজয়কে বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা, আস্থা ও নেতৃত্বের অনন্য স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি সাধারণ নির্বাচন জয় নয়; বরং বহুপাক্ষিক বিশ্বব্যবস্থায় বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান ও বৈশ্বিক নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থার বহিঃপ্রকাশ। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই অধিবেশনে ড. খলিলুর রহমানের সভাপতিত্ব বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএ) এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বিজয়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতা বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এই উপদেষ্টা জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে ড. খলিলুর রহমানের বিজয় বাংলাদেশের জন্য এক বড় সফলতা। গ্লোবাল স্টেজে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের ইনফ্লুয়েন্স (প্রভাব) এবং বাংলাদেশের গ্রহণযোগ্যতা যে কত বাড়ছে, এটি তারই প্রমাণ। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এবং নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হয়েছে, বিশ্ববাসী যে এই সরকারকে গ্রহণ করেছে এবং এর গ্রহণযোগ্যতা দিয়েছে, এটি তারই প্রমাণ। বাংলাদেশ এই জাতিসংঘ অধিবেশনে নেতৃত্ব দিবে।
তিনি আরও জানান, পলিটিক্স (রাজনীতি), পিসবিল্ডিং (শান্তি বিনির্মাণ), ইকোনমিক প্রোগ্রেস (অর্থনৈতিক অগ্রগতি) এবং ইকুয়ালিটি (সমতা) এসব নিয়ে কাজ করা হবে। এই যে বিজয় এবং এই যে কন্টেস্ট (প্রতিদ্বন্দিতা), এটাই বুঝায় যে এই সরকারের কাজ করার যোগ্যতাকে বিশ্ব কীভাবে স্বীকৃতি দিয়েছে। তাঁর এই নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের সিদ্ধান্ত কার্যকর হয়েছে যা অসাধারণ অর্জন, এতে পুরো বাংলাদেশ গর্বিত।
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত
পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন