admin

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে। গতকাল বুধবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার গায়েল মার্টিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ট্রেড নেগোসিয়েশন, ট্রেড ল, ডবিøউটিও বিধিবিধান এবং আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত জরুরি।” বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্বব্যাংকের চলমান সহযোগিতা, সক্ষমতা উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বাণিজ্য খাতের আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে চলেছে। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ট্রেড নেগোসিয়েশন স্কিল ডেভেলপমেন্ট, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের জন্য একটি শক্তিশালী রিসোর্স পুল গঠন এবং ট্রেড ল’ এবং ডবিøউটিও বিষয়ক ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আরও বিস্তৃত সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, দেশে বিভিন্ন দাতা সংস্থা ও সরকারি অর্থায়নে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও প্রকল্প পরিচালকদের (পিডি) দক্ষতা উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণের জন্য তিনি বিশ্বব্যাংকের প্রতি আহŸান জানান। বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার গায়েল মার্টিন বাণিজ্য মন্ত্রণালয় বাস্তবায়নাধীন ইসিফোরজে (ঊঈ৪ঔ) প্রকল্পকে একটি সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বব্যাংক ভবিষ্যতেও এ ধরনের প্রকল্পের পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের কর্মসূচিগুলোতে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভ্যালু ক্রিয়েশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরি হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি কালচার ও মাল্টিমিডিয়া এবং মাল্টি ন্যাশনালের বৃটেনের সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত হয়েছেন

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল

আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস

আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস

মো.জুনেদ আহমদ ফ্রান্স: ডাচ পোস্টকোড লটারির আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।

জৈন্তাপুরের তিন সাংবাদিক পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ

জৈন্তাপুরের তিন সাংবাদিক পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যপদ পেয়েছেন জৈন্তাপুর উপজেলার তিন তরুণ সাংবাদিক। তারা হলেন— আলোর দিগন্তের সিলেট প্রতিনিধি ইসমাইল

বিয়ানীবাজারে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, বৃদ্ধা গ্রেফতার

বিয়ানীবাজারে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, বৃদ্ধা গ্রেফতার

সহিদুর রহমান বিয়ানীবাজার : বিয়ানীবাজারে ১০ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর-হাদারপার সড়কের ৬ কিলোমিটার সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে গর্ত ও কার্পেটিং উঠে

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

এ কে আজাদ গোয়াইনঘাট: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রতিযোগিতায় সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময়