admin
প্রকাশিত: 1:40 PM, February 20, 2026
কানাইঘাট প্রতিনিধি:
নির্বাচনের সময় ওয়াদার ফুলঝুড়ি ছিল। কে কার চেয়ে কাজ আগে করবেন- এ নিয়ে প্রতিশ্রুতির প্রতিযোগিতাও ছিল। নির্বাচন শেষ। সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে কেবল সিলেট-৫ আসনেই বিরোধী দলীয় এমপি। তার হাত ধরেই কি বোরহান উদ্দিন সড়কের দুঃখ ঘুচবে কানাইঘাটবাসীর। সিলেট নগর থেকে কানাইঘাট পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার ওই সড়ক গত এক যুগের বেশি সময় ধরেই ভাঙাচুরা। এখন পরিস্থিতি এমন যে, গাড়িই চলে না। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বড় বড় গর্ত রয়েছে। ভাঙা এই সড়কে কেবল যানবাহন নয়, থেমে আছে শিক্ষা, চিকিৎসা আর জীবিকার গতিপথও।
টিলাগড়-কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়ক এবং কানাইঘাট-গাছবাড়ি-রাজাগঞ্জ সড়ক। এই উপজেলার মানুষ জেলা শহরে যাতায়াতের প্রধান মাধ্যম। সরজমিন দেখা গেছে, সড়কের অধিকাংশ স্থানেই পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কটি ডোবায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদা আর পানির কারণে সাধারণ মানুষের পায়ে হাঁটাও দুষ্কর হয়ে পড়ে। ?স্থানীয়রা আক্ষেপ করে বলেন, আমরা কি এই দেশের নাগরিক নই? কানাইঘাট থাকলেও যোগাযোগের দিক থেকে আমরা যেন অন্য কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা।
যোগাযোগ ব্যবস্থার ধসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মুমূর্ষু রোগী ও শিক্ষার্থীরা। জরুরি অবস্থায় কোনো রোগীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হলে যেখানে সময় লাগার কথা দেড় ঘণ্টা, সেখানে এখন লাগছে চার থেকে পাঁচ ঘণ্টা। ভাঙা রাস্তায় ঝাঁকুনিতে পথেই অনেক রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। বিশেষ করে প্রসূতি নারীদের জন্য এই পথ পাড়ি দেয়া এখন সাক্ষাৎ যমদূতের মতো।
স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। কর্দমাক্ত পথ পাড়ি দিতে গিয়ে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হওয়া থেকে শুরু করে ছোটখাটো দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা। সাধারণ পণ্যবাহী ট্রাক বা যানবাহন এই রাস্তায় আসতে চায় না, আর এলেও দ্বিগুণ ভাড়া দাবি করে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বছরের পর বছর জনপ্রতিনিধিরা সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। চার লাখ মানুষের এই উপজেলার বাসিন্দারা এখন প্রশ্ন তুলছেন- ‘এভাবে মানুষ কিভাবে বেঁচে থাকে সংস্কারের নামে মাঝেমধ্যে কিছু তালি দেয়া হলেও কয়েক দিনের বৃষ্টিতে তা আবারো আগের অবস্থায় ফিরে যায়। টেকসই উন্নয়নের কোনো ছোঁয়া এখানে লাগেনি।’
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার