admin
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:
ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় লন্ডনপ্রবাসী বোরহান উদ্দিন শফিকে (৫৯)। শুধু হত্যাই নয়, লাশের পরিচয় গোপন করতে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয় জকিগঞ্জের নির্জন হাওরে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রবিবার দুপুরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। নিহত বোরহান উদ্দিন শফি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের সমছু মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গত ২০ ও ২১ ফেব্রুয়ারি জকিগঞ্জ ও নারায়ণগঞ্জের পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সাব্বির আহমদ (২১): জকিগঞ্জের ইলাবাজ গ্রামের আব্দুস সামাদ দুলনের ছেলে, সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন (২০): নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার সৈয়দ মুহিবুর সামাদ শাহীনের ছেলে, তাহিরুল হক (২০): জকিগঞ্জের ঘেচুয়া গ্রামের আবদুল হকের ছেলে।
অভিযানকালে জকিগঞ্জের লালাগ্রাম এলাকায় শোভনের শ্বশুরবাড়ি থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবি’র পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, ব্যক্তিগত আক্রোশ থেকে শফিকে হত্যার পরিকল্পনা করা হয়। গত ৩০ জানুয়ারি তিনি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এরপর ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মাসেরচক হাওর এলাকায় তাকে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়, যাতে কেউ চিনতে না পারে। মরদেহের গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং পাশে একটি লবণের প্যাকেটও উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারের পর পিবিআই ও সিআইডি প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করে। এরপর জেলা ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির বিচার-বিশ্লেষণ করে জড়িতদের অবস্থান নিশ্চিত করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাব্বির ও শোভন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মামলার অন্যান্য আলামত জব্দ এবং ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর
ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের
মো. জুনেদ আহমদ, ফ্রান্স: গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম