admin

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

সিলেট প্রতিনিধি:

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর শামীমবাদস্থ কলেজের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান।

কলেজের সিনিয়র লেকচারার সৈয়দা ফাতেমা সুলতানার সভাপতিত্বে ও লেকচারার মোঃ হেদায়াতুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পার্থসারথি নাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সালমা বেগম, অধ্যাপক পার্থসারথি নাগ এর সহধর্মিণী সীমা চৌধুরী নাগ।

বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞানের প্রদর্শক শিক্ষক মনি মাধব গোস্বামী ,দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সামিয়া সুলতানা চৌধুরী, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: আলমগীর হোসেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেল, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোছাম্মৎ শাহানা বেগম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আজির উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রহিমা বেগম,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. শেখ মাহমুদুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রুমা আক্তার ও ভগবত গীতা পাঠ করেন দীপিকা রানী দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের লেকচারার মনির হাসান ও রাহনুমা নার্গিস।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দিলরুবা আহমেদ, ফারিদা বেগম। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী নুসরাত ইয়াছমিন ঐশী। কবিতা আবৃত্তি করেন মুনমুন নাহার মিতু। আধুনিক গান পরিবেশন করেন সুস্মিতা আইচ রিমি। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সাবেক ছাত্রী চন্দ্রিমা দেব প্রমী।
এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ, কর্মকতা ও কর্মচারীবৃন্দ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান সহ শিক্ষকবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শ শিক্ষক অধ্যাপক পার্থসারথি নাগ তাঁর জ্ঞান, সততা ও দায়িত্ববোধ দিয়ে শুধু শিক্ষার্থীদের নয়, পুরো প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষার্থীদের মানসিক-শিক্ষাগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা-পরিবেশকে আনন্দময় ও মানবিক করতে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।

বক্তারা বলেন, শিক্ষক পার্থসারথি নাগ এর নেতৃত্বে ইংরেজি বিভাগ একাডেমিক, সাংস্কৃতিক ও সাহিত্যচর্চার ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছেন, তা কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরো বলেন, শিক্ষক অধ্যাপক পার্থসারথি নাগ অবসরে গেলেও তাঁর কর্মদজ্ঞতার মাধ্যমে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখার আহবান জানান।


সর্বশেষ সংবাদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও

সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি

সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে

দক্ষিণ সুরমায় বিসমিল্লাহ্ কম্পিউটার কেন্দ্রের ক্যারিয়ার গাইডলাইন ও পুরস্কার বিতরণ

দক্ষিণ সুরমায় বিসমিল্লাহ্ কম্পিউটার কেন্দ্রের ক্যারিয়ার গাইডলাইন ও পুরস্কার বিতরণ

সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল

সিলেটের ২৪৫ পশুর হাটের নিরাপত্তা দেবে র‌্যাব

সিলেটের ২৪৫ পশুর হাটের নিরাপত্তা দেবে র‌্যাব

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র‌্যাব-৯। নির্ধারিত এলাকায়

বন্দরবাজারে আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করলেন এসএমপি কমিশনার

বন্দরবাজারে আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করলেন এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক

ঈদের দিন সিসিকের যাদের সঙ্গে যোগাযোগ করবেন

ঈদের দিন সিসিকের যাদের সঙ্গে যোগাযোগ করবেন

স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে ফ্লাইট

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে ফ্লাইট

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু

এক সপ্তাহের দায়িত্ব” দাবি নিয়ে নতুন প্রশ্ন টাকা আদায়ের অভিযোগে সামছুজ্জামান সামছুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র

এক সপ্তাহের দায়িত্ব” দাবি নিয়ে নতুন প্রশ্ন টাকা আদায়ের অভিযোগে সামছুজ্জামান সামছুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র

আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে