admin
প্রকাশিত: 4:50 PM, March 11, 2026
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সাধারণ মানুষের রাজনীতি করে। রমজানের এই পবিত্র মাসে ক্ষুধার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা রাজপথের লড়াইয়ের পাশাপাশি আর্তমানবতার সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে কলেজ ক্যাম্পাস এলাকায় মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ইফতার বিতরণের পূর্বে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান এর পরিচালনায় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন দিনার, মহানগর সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আজহার অনিক, সহ সাংগঠনিক আজমল হোসেন অপু, হাবিব আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাকিবুল ইসলাম, খালেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনাছ মাহফুজ, শেখ মুহিন আল নাদিম, সালিম উদ্দিন, সুজন মিয়া, এইচ আর তানভির, মাসুম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, সাহিত্য প্রকাশনা সম্পাদক ইকরামুল বাপ্পি, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, সহ তথ্য গবেষণা সম্পাদক আনিছ খান, সদস্য সুলেমান আহমেদ, মিরাজ, নুর মিয়া, সায়েম, নাহিদ, শাহরিয়ার প্রমুখ। এ সময় মদনমোহন কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।