admin

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

মনোনয়ন বঞ্চিত কাইয়ুম চৌধুরীর ক্যারিশমায় সিলেটের-৬টি আসনে ধানের শীষের গণজোয়ার

মনোনয়ন বঞ্চিত কাইয়ুম চৌধুরীর ক্যারিশমায় সিলেটের-৬টি আসনে ধানের শীষের গণজোয়ার

ত্যাগের পরীক্ষায় বলি হয়েছেন সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তারপরও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে দল মনোনীত প্রার্থীকে সমর্থন করেন তিনি। দল ও বিএনপি নেতৃত্বের প্রতি তার এ আনুগত্য বিরল। অথচ সিলেট সহ সারা দেশের দলের নির্দেশনা অমান্য করে অনেকে হয়েছেন বিদ্রোহী প্রার্থী। তাদের কারনে অনেকে আসনে বিএনপির প্রার্থী কেবল ঝুঁকিতে নয়, সাধারন ভোটারদের কাছে নেতৃত্ব হচ্ছে প্রশ্নবিদ্ধ। কিন্তু কাইয়ুম চৌধুরী এক্ষেত্রে একেবারের ভিন্ন। তিনি দেখিয়েছেন ব্যক্তির চেয়ে দল বড়, সেই মন্ত্র-ই তার কাছে সর্বোচ্চ। বললে বেশী বলা হবে না, সিলেট-৩ আসন পূর্নদখলে কাইয়ুম চৌধুরীর বিকল্প ছিলেন তিনি নিজে। কিন্তু তাকে মনোনয়ন দেয়নি দল। মনোনয়ন প্রত্যাশিদের দৌড়ে তৃণমুলে তার অবস্থান ছিল পাক্কা। বাঘের মতো সাহস নিয়ে চলতেন তিনি।

বিরোধীরাও তাকে সমীহ করতো। নেতৃত্বের অসম্ভব ক্যরিশমায় নিজকে অনন্য করে তুলেছিলেন নেতাকর্মীদের কাছে তিনি। দিনশেষে তিনি হন মনোনয়ন বঞ্চিত। রাখঢাক নেই, অভিমান নেই, সরাসরি দাঁড়িয়ে যান দল মনোনীত প্রার্থীর পাশে। তার এমন ভূমিকায় দলও খুশি হয়। মূল্যায়নে দেরি করেনি বিএনপির হাইকমান্ড। কিছূ দিনের মধ্যে-ই এয়োদশ নির্বাচনে সিলেটের৬ টি আসনে বিএনপির সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয় আব্দুল কাইয়ুম চৌধুরী কে।

গত ২২ জানুয়ারী বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্ব প্রদান করা হয় তাকে। এ চিঠিতে কাইয়ুম চৌধুরীকে উল্লেখ করে লেখা হয়- ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সিলেট জেলাধীন সকল সংসদীয় আসনে নির্দেশক্রমে আপনাকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দল আশা করে যে, আপনি সিলেট জেলাধীন সকল নির্বাচনী আসনে সমন্বয়ক হিসেবে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।’ সেই দায়িত্ব গ্রহনের পর তার ভোটার বান্ধব নির্বাচনী কর্মযজ্ঞে সিলেটে ৬ আসনে নতুন গতি পায় বিএনপি।

গণমিছিল, গণসংযোগ, জনসভা, উঠান বৈঠক- ইত্যাদি কর্মসূচির মাধ্যমে দলীয় এবং জোট প্রার্থীদের জয় নিশ্চিতে নিজকে উজাড় করে দেন তিনি। আসনে আসনে তার কর্ম তৎপরতায় মুগ্ধ করে নিস্ক্রিয় নেতাকর্মীদের। তারা নতুন শক্তিতে নির্বাচনী মাঠে নামে দলের স্বার্থে।

কাইয়ুম চৌধুরী হয়ে উঠেন প্রাণ শক্তি তাদের। কখনো জকিগঞ্জ-কানাইঘাট, কখনো বিশ্বনাথ-ওসমানীনগর, কখনো গোলাপগঞ্জ-বিয়ানীবাজার, কখনো কোম্পানীগঞ্জ-জৈন্তা-গোয়াইনঘাটের পথে প্রান্তরে ছুটে চলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে সুপারসনিক মিসাইলের মতো গতি সম্পন্ন ভূমিকার রাখেন। তার দূরদৃষ্টি কর্ম-তৎপরতায় প্রতিটি আসনে প্রার্থীদের অবস্থানের সাথে ভোটের সংযোগ ঘটে অকল্পনীয়।

প্রতিটি আসনে প্রার্থীদের পাশাপাশি ভোট রাজনীতিতে চমকিত ভাবে কাইয়ুম চৌধুরীর কথা ফুটছে ভোটারদের মুখে মুখে। নির্বাচনী কাজের বাইরে দলীয় অন্যান্য দায়িত্ব সামলে নিয়ে তাকে ছুটতে হচ্ছে বিভিন্ন আসনে।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি দলীয় প্রার্থী না দিলেও জোটপ্রার্থী হিসাবে তারা সমর্থন জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুককে। গত ২৭ জানুয়ারি তিনি এই প্রার্থীর সমর্থনে কানাইঘাটে একাধিক নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসব কর্মসূচির মধ্যে ছিল কর্মীসভা ও পথসভা এবং গণসংযোগ। গত ৭ ফেব্রুয়ারি তিনি সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে জৈন্তাপুর উপজেলায় ব্যাপক প্রচারণা চালিয়েছেন।

এসময় তিনি জনগনের স্বতঃস্ফুর্ত সমর্থন দেখে অভিভুত হওয়ার পাশাপাশি সন্তোষও প্রকাশ করেছেন তিনি। ওই দিনই তিনি সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষেও ব্যাপক প্রচারণা চালিয়েছেন।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে গত রবিবার তিনি বিশ্বনাথ ও ওসমানীনগরে ব্যাপক গণসংযোগ করেন এবং নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

এদিকে সিলেট-১ (নগর-সদর) ও নিজের আসন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন তিনি। নিজের তৎপরতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, সিলেটে বিএনপি জোটের সমন্বয়ক হিসাবে তিনি সব প্রার্থীর পক্ষেই নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাবে নিজের আসন হিসাবে সিলেট-৩ আসনের প্রার্থী এমএ মালিকের জন্য রয়েছে তার বাড়তি দায়িত্ব ও কর্তব্য। কারন এই আসনে মালিকের জয় মানে তার জয়। যেকোন মূল্যে এই আসনে কেবল জয় নয়, ভোটের বড় ব্যবধানে ধানের শীষের বিজয় নিশ্চিত করা তার টার্গেট। সেই লক্ষ্যে চলছে কাজ, সেই তার বাস্তবতা ভোটের দিন ঘটবে বলে প্রত্যাশা করছেন তিনি। আবার সিলেট-১ আসনের মর্যাদা সুরক্ষার ব্যাপারেও তিনি সচেতন।

তাই এ আসনের দলীয় প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের পক্ষেও নিয়মিত সভা-সমাবেশ উঠান বৈঠক এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আসনে আসনে সাধারন ভোটার ও দলের তৃণমুল নেতাকর্মীরা বলেন, কাইয়ুম চৌধুরী দলের জন্য একস্ট্রা ম্যাজিক। তৃণমুল রাজনীতি থেকে বেড়ে উঠা রাজনীতিক এই নেতা একজন পরিক্ষীত কর্মী বান্ধব। তার কথা বার্তায় অনুপ্রেরণা পাচ্ছে দলের নেতাকর্মীরা। আসনে আসনে দৌড়ে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন নতুন করে তিনি। নচেৎ অনেক নেতাকর্মী মূল্যায়নের অভাবে নিজের ভোট দিয়েই মনে করতো দায়িত্ব শেষ।

কিন্তু এখন তার যােগাযোগে নতুন মাত্রা পেয়েছে নেতাকর্মীদের মনেপ্রাণে। এখন জানবাজী রেখে দলের নেতাকর্মীরা ধানের শীষ প্রার্থীদের বিজয় নিশ্চিতে ঝাঁপিয়ে পড়তে পেছনে তাকাবে না।


সর্বশেষ সংবাদ

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের