admin
প্রকাশিত: 5:42 PM, February 14, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদের সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন মুফতি মোহাম্মদ আবুল হাসান। ৫৯ বছর বয়সী এই এমপির পেশা ইমাম ও খতিব। পাশাপাশি শিক্ষকও। এলাকায় বেশ সুনাম রয়েছে ইসলামী বক্তা হিসেবে। প্রতিদিনের মতো আজও তিনি ইমামের দায়িত্ব পালন করেছেন ওই মসজিদে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আবুল হাসানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো.সারওয়ার আলম।
নির্বাচনে মোহাম্মদ আবুল হাসান দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। আসনটিতে আবুল হাসান ৯ হাজার ৫৮১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
জানা যায়, মোহাম্মদ আবুল হাসান জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামের মোহাম্মদ আব্দুল লতিফ ও মোছাম্মাৎ আছারুন বিবি দম্পতির ছেলে। তাঁর জন্ম ১৯৬৬ সালের ১৫ অক্টোবর। মোহাম্মদ আবুল হাসান সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। ১৯৯৩ সালে তিনি শিক্ষকতায় যোগ দেন। বর্তমানে তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করছেন।
২০০০ সালের জুন মাস থেকে এখন পর্যন্ত জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি নিজেই। নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর গতকাল শুক্রবার বিকেলে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুফতি আবুল হাসান বলেন, আল্লাহর রাসূল মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। আমরা তো ওই রাসূলের উত্তরসূরি বা উম্মত। সেই হিসাবে এইটা আল্লাহর রাসূলে মিম্বরও ইমামতি করছেন, দেশ পরিচালনা করেছেন। ঠিক তেমনিভাবে মসজিদের মিম্বর থেকে আলহামদুলিল্লাহ এখন সংসদ ভবন পর্যন্ত পৌঁছায়েছেন দেশের খেদমতের জন্য, মিল্লাতের খেদমতের জন্য। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।
একপ্রশ্নের জাবাবে তিনি বলেন,আমার পরিকল্পনা হলো জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের মুখে হাসি ফুটানি। যে যে সেক্টরে আমরা পিছিয়ে রয়েছি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগুলো থেকে কিভাবে বের হয়ে এগিয়ে যাওয়া যায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোহাম্মদ জুনেদ আহমদ এনসিপির নেতারা ঘোষণা দিয়েছিলেন, মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে টপ-টু-বটম নেতৃত্ব নিয়ে হবিগঞ্জে এমন এক বিক্ষোভ হবে, যা
বাংলাদেশে অনতিবিলম্বে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম চালু এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্সসহ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সরাসরি চলাচলের
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলা শাখার উপদেষ্টা মো: আলীমুজ্জামান ও সিলেট জেলা শাখার সভাপতি মো:
সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি রাস্তা চিহ্নিতকরণের নামে ব্যক্তিগত মালিকানাধীন ভূমিতে সীমানা খুঁটি স্থাপন এবং বিদ্যমান সীমানা প্রাচীর ভেঙে ফেলার নির্দেশের
অনুসন্ধানে তরিকুল-খলিলের চালিবন্দর আস্তানা উন্মোচন সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা বহুল আলোচিত ‘তরিকুল সিন্ডিকেট’ রাজনৈতিক পটপরিবর্তনের পরও বহাল
নেপথ্যে সাবেক আওয়ামী লীগ নেতা দিবাকর ধর নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারের ঠিক পাশেই অবস্থিত কাষ্টঘর হরিজন (সুইপার) কলোনি এলাকা এখন ছিনতাইকারী
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ নম্বর ফাইলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা, সরকারি সুবিধা বণ্টনে অনিয়ম এবং সরকারি বরাদ্দের
হবিগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার