admin
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন, ইসলামী আন্দোলন ও সংগঠনের প্রাণশক্তি হলো নির্ভেজাল আনুগত্য, পারস্পরিক পরমার্শের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা, সংশোধনের উদ্দেশ্যে গঠনমূলক সমালোচনা। আনুগত্যের ভিত্তি হলো ঈমান। যার ঈমান যত বেশি পরিচ্ছন্ন এবং নির্ভেজাল তার আনুগত্য তত বেশি পরিচ্ছন্ন এবং নির্ভেজাল। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরামর্শ দেয়ার সুযোগ দিলে আনুগত্যের সুন্দর স্বতঃস্ফূর্ত পরিবেশ তৈরি হয়। জনশক্তির মাঝে দায়িত্বানুভূতি বৃদ্ধি পায়। সংশোধন ও উন্নয়নের জন্য গঠনমূলক সমালোচনা হচ্ছে ইহতিসাব। তিনি বলেন, গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য ঐক্যকে সুসংহত করে।
তিনি গত সোমবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উলামা বিভাগ আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন। উলামা বিভাগের আমীর ড. মাও. এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাও. মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন মহানগর সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও. আব্দুস সালাম আল-মাদানী। শুরুতে উদ্বোধনী বক্তব্য পেশ করেন উলামা বিভাগের নায়েবে আমীর অধ্যক্ষ মাও. ফখরুল ইসলাম। দারসুল কুরআন পেশ করেন সহকারী সেক্রেটারি মুহাদ্দিস মাও. মো. হাবীবুল্লাহ।
উপস্থিত ছিলেন উলামা বিভাগের সহকারী সেক্রেটারি হাফিজ মাও. মাহবুবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাও. খলীলুর রহমান, মাও. আব্দুশ শহীদ, মাও. মাহবুবুর রহমান সিদ্দিকী ও হাফিজ মাও. জিল্লুর রহমান।
প্রধান আলোচক মুহাম্মদ শাহজাহান আলী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল ভিশন হলো পবিত্র কুরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধ ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে নিজেদেরকে গড়ে তুলতে হবে। সততা, দক্ষতা ও যোগ্যতার অনন্য গুণে গুণান্বিত হতে হবে। দেশ, মানবতা ও ইসলামের জন্য নিবেদিত হয়ে দায়িত্ব পালন অপরিহার্য। ধৈর্য্য, প্রজ্ঞা ও সাহসী মানসিকতা লালন করে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখতে হবে।
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস