admin
প্রকাশিত: 8:50 AM, August 8, 2026
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন বলেছেন, উশু কেবল একটি আত্মরক্ষামূলক খেলা নয়, এটি তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুগঠিত ও সুশৃঙ্খল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিলেটে উশু খেলার প্রসারে চাইনিজ উশু ফাইটার স্কুলের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সিলেটের তরুণদের খেলাধুলার দিকে আকৃষ্ট করতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরিতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও আত্মরক্ষার কৌশল শেখাতে উশু প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। নিয়মিত অনুশীলনের মাধ্যমে সিলেটের উদীয়মান খেলোয়াড়রা একদিন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
শুক্রবার (০৭ আগস্ট) সিলেট জেলা স্টেডিয়াম জিমনেসিয়ামে চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সিলেট উশু ক্যাম্পিং-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ উশু ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক আন্তর্জাতিক উশু কোচ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সিলেট জেলা ও বিভাগের অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মো: মহসীন আলী, চাইনিজ উশু ফাইটার স্কুলের সদস্য তানভীর আহমদ, ব্লাক বেল আব্দুর রউফ, ব্যাডমিন্টন কোচ মোজাহিদুল ইসলাম, সিলেট জেলার কারাতে কোচ এম এ এ মাসুদ রানা, হবিগঞ্জের কারাতে কোচ ও বিচারক ফররুখ আহমেদ খান, চাইনিজ উশু ফাইটার স্কুলের ব্ল্যাক বেল্ট হোল্ডার ও জাতীয় জাজ ও কোচ কাইফ আহমদ রুবেল, আলমগীর হুসাইন, জাকারিয়া আহমদ, সিনিয়র উশু খেলোয়াড় মাছুম, উশু কর্মকর্তা জাহিদ আহমদ রুবেল, উশু স্কুলের অভিভাবক মোঃ জাকির আহমদ, উত্তম কুমার তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় উশু কোচ ও বিচারক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ট্রেইনিদের অংশগ্রহণে উশু-এর বিভিন্ন কৌশল ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শিত হয়।
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন