admin
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, “এলাকার মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় আমি বদ্ধপরিকর। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের প্রতিটি মানুষের কল্যাণে এবং অবকাঠামোগত উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
গতকাল শনিবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমায় নিজ বাড়িতে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। এম এ মালিক তার বক্তব্যে গত কয়েক মাসের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জানান:
গত দুই মাসে এলাকায় ৩১টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ১২-১৪টি টিউবওয়েলের কাজ শেষ হবে। পারিবারিক এই দাতব্য সংস্থার মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, চিকিৎসাসেবা, অসহায় মেয়েদের বিয়ে এবং প্রতি রমজানে কয়েক হাজার মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। রাজনৈতিক প্রতিকূলতার কারণে অতীতে অনেক কাজ আড়ালে করতে হলেও এখন জনকল্যাণে উন্মুক্তভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য সিলেট-৩ আসনের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কটিকে ডাবল লেনে উন্নীত করার কাজ এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত শুরু হবে। বালাগঞ্জ-মৌলভীবাজার সংযোগ সেতুর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দুই জেলার বন্ধন দৃঢ় করতে একটি ফেরি সার্ভিসও উদ্বোধন করা হয়েছে। তিন উপজেলায় খাল খনন শুরু হয়েছে এবং নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রোজার পর থেকে প্রতি মাসে এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বন্ধ থাকা হেলথ কমপ্লেক্সগুলো সচল করা এবং শূন্যপদে ডাক্তার নিয়োগের প্রক্রিয়াও চলমান। এছাড়া, যুবসমাজকে দক্ষ করে তুলতে তিন উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ইউনিয়নভিত্তিক ক্রীড়া কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে এম এ মালিক তাকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার
সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।