admin

প্রকাশিত: 7:37 AM, July 14, 2026

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এ দেশের অসংখ্য তরুণ নিজেদের রক্ত ঢেলে দিয়ে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এই ত্যাগের মর্যাদা রক্ষা করতে এবং জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এমন একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি ধর্মের মানুষ পূর্ণ নাগরিক ও সামাজিক অধিকার নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকবে।

সোমবার (১৩ জুলাই) নগরীর নয়াসড়কস্থ খাজাঞ্চিবাড়ীতে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী উপরোক্ত কথাগুলো বলেন। নয়াসড়ক সার্বজনীন মন্ডপের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ জোর দিয়ে বলেন, বাংলাদেশ চিরকালই ধর্মীয় সম্প্রীতির দেশ। আমরা কেবল মুখে বা বক্তৃতায় সম্প্রীতির ফাঁকা বুলি আওড়াই না, বরং কাজের মাধ্যমে সবসময় এর প্রমাণ দিয়ে এসেছি। আসন্ন হিন্দু ধর্মীয় উৎসব রথযাত্রা যাতে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা ও চিঠি দেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে নির্বিঘ্নে তাদের উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা স্থানীয় প্রশাসন ও জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করে যাব।

সিলেট নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও মন্ত্রী আব্দুল মুক্তাদিরের দূরদর্শী নির্দেশনায় বর্তমানে সিলেট নগরীর চেহারা দ্রুত পাল্টে যাচ্ছে। নগরীর প্রতিটি প্রধান সড়ক ও উপ-সড়কের ব্যাপক সংস্কার কাজ চলছে। জলাবদ্ধতা নিরসন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং এই নগরীকে একটি আধুনিক ও সম্পূর্ণ বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে আমরা সম্ভাব্য সবকিছুই করছি। উন্নয়ন ও সম্প্রীতির এই ধারা অব্যাহত রাখতে আমি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

নয়াসড়ক মান্ডব কমিটির সভাপতি সুব্রত রঞ্জন সেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নয়াসড়ক মান্ডব কমিটির প্রধান উপদেষ্টা বিনীত কুমার চক্রবর্তী।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাজমুল ইসলাম চৌধুরী, নয়াসড়ক খ্রিষ্টান মিশনের প্রধান ডিকন নিঝুম সংমা, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা বেলায়েত হোসেন লিটন, ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দার মজনু, গুরুদাস চৌধুরী, নীল মনি কর্মকার, সুব্রত পাল, অঞ্জন সাহা, শংকর দাস, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল , ইসমাইল হোসেন খোকন, বেলাল আহমেদ, মিজানুর রহমান, গনেশ কর্মকার, অভিজিৎ সেন, সুমন রায়, সুবল কর্মকার, মৃদুল সেন, সৃজন দাস, অভিজিৎ চৌধুরী প্রমুখ।

পবিত্র গীতা পাঠ করেন নয়াসড়ক মান্ডবের পুরোহিত অলোক ভট্টাচার্য।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে