admin
প্রকাশিত: 8:37 AM, July 27, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় দিন-রাত প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও দেশীয় মদ বেচাকেনা চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো ভূমিকা নেই বলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, শিববাড়ির সিলভার ভিলেজ এলাকাকে কেন্দ্র করে একটি শক্তিশালী মাদক চক্র গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে কয়েকজন চিহ্নিত ও কথিত মাদক কারবারি তাদের সহযোগীদের নিয়ে অবাধে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। দিনের আলো থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সিলভার ভিলেজে মাদকসেবীদের আনাগোনা লেগেই থাকে, যা এলাকার সামাজিক ও স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করছে।
একসময় শান্ত ও আবাসিক হিসেবে পরিচিত এই এলাকায় মাদক ব্যবসার বিস্তারের সাথে সাথে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধপ্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে উদীয়মান যুবসমাজ মাদকের কবলে পড়ায় অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, “লিটন” নামে এক ব্যক্তি মাদকসেবী ও কথিত মাদক কারবারিদের সাথে হাত মিলিয়ে পুরো এলাকাকে মাদকের নিরাপদ জোনে পরিণত করার চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার কদমতলী ফাঁড়ির পুলিশ সিলভার ভিলেজ ২ নম্বর সড়কে অভিযান চালায়। অভিযানকালে একটি সিএনজি অটোরিকশাসহ দুই কথিত মাদক কারবারি ও চালককে গাঁজা এবং ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ১৭ জুলাই আদালতে সোপর্দ করা হয়। তবে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে একটি স্বার্থান্বেষী চক্র পুলিশের সাথে আপস-রফার চেষ্টা চালিয়েছিল বলেও স্থানীয়দের মধ্যে তীব্র গুঞ্জন রয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মঞ্জুরুল আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান অব্যাহত রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “মাদকের সাথে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো