admin
প্রকাশিত: 5:41 PM, August 5, 2026
রাষ্ট্রপতি পদক প্রাপ্ত দক্ষিণ সুরমার কৃষক সৈয়দুর রহমানের মাশরুম চাষ প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর পরিচালক (উপসচিব) আবু সাইদ মোঃ ফজলে এলাহী। তিনি গত সোমবার বিকেলে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের মন্দিরখলা গ্রামের কৃষক সৈয়দুর রহমানের মাশরুম চাষ প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় বিএডিসি সিলেট এর যুগ্ম-পরিচালক হুমায়ুন কবির, বিএডিসি সিলেট এর উপপরিচালক (বীজ বিপনন) আশুতোষ দাস, উপপরিচালক (এএসসি) পরিতোষ চন্দ্র পাল, উপসহকারী পরিচালক (বীজ বিপনন) মতিলাল ধর ও উপসহকারী পরিচালক (এএসসি) সালমান আহমদ।
এসময় পরিচালক (উপসচিব) আবু সাইদ মোঃ ফজলে এলাহী সৈয়দুর রহমানের মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে অবগত হোন এবং এর ভূয়সী প্রশংসা করেন। সৈয়দুর রহমান তার ব্যতিক্রমী উদ্ভাবনী শক্তির মাধ্যমে সিলেটের কৃষি উন্নয়নে অবদান রাখছেন। তিনি মাশরুম চাষসহ আগ্রহী ব্যক্তিদের হাতে কলমে প্রশিক্ষণও দেন। কৃষির নিত্য নতুন জাত ও প্রযুক্তি পেলে সেটাকে সফল করতে তিনি সিদ্ধহস্ত। প্রতি বছর নিত্য নতুন সবজী আবাদের পাশাপাশি প্রযুক্তি আবিষ্কারেও বসে নেই তিনি। তারই ধারাবাহিকতায় এবারকার উৎপাদন বিশাল আকৃতির মাশরুম। কৃষক সৈয়দুর রহমানের চাষকৃত মাশরুমের ওজন হয়েছে প্রায় ২ কেজি। যা সত্যিই অবিশ্বাস্য। তাঁর খামারে উৎপাদিত মিল্কি জাতের মাশরুমের ওজন হয়েছে ১৮০০ গ্রামেরও বেশি। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অসুস্থ হাজী মো. ফারুক আহমেদকে দেখতে তাঁর
সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে নগরীর কুমারপাড়ায় অনুষ্ঠিত
সিলেটের বহুল আলোচিত চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে
আসন্ন ৩ নং সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তামিম জুবায়ের মিনহাজ তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। “পরিবর্তনের অঙ্গীকার, সেবার
‘জনগণের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণের এক ঐতিহাসিক উদ্যোগ’ : প্রধানমন্ত্রী মো.জুনেদ আহমদ,ফ্রান্স রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যপ্রবাসী মতছির চৌধুরী
ফ্রান্স প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে
জামালগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল