admin
প্রকাশিত: 5:49 PM, August 5, 2026
জামালগঞ্জ প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই স্মৃতি বিষয়ক কবিতা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান। বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারী শিক্ষক মোছা. তাইবেনুন্নেছা আফ্রিন্দি, মো. মোজাহিদ হোসেন, মোস্তফা কামাল, মো. কবির উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুস সালাম,আনোয়ার হোসেন, ইমরুল হাসানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা।সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রশ্নে যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, তারই ধারাবাহিকতায় ছাত্রসমাজ আন্দোলনের সূচনা করে। পরবর্তীতে সাধারণ মানুষও সেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে।
তিনি বলেন, যে কোনো গণআন্দোলনের পেছনে অসংখ্য মানুষের আত্মত্যাগ ও ত্যাগের ইতিহাস থাকে। জুলাই গণঅভ্যুত্থানেও বহু ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শিক্ষার্থীদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সত্য, ন্যায়, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।এ সময় অন্যান্য বক্তারাও জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
‘জনগণের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণের এক ঐতিহাসিক উদ্যোগ’ : প্রধানমন্ত্রী মো.জুনেদ আহমদ,ফ্রান্স রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যপ্রবাসী মতছির চৌধুরী
ফ্রান্স প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে
জামালগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল
সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা প্রদান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
জকিগঞ্জে উপজেলা প্রশাসনের আলোচনা সভা, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জকিগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও
রাষ্ট্রপতি পদক প্রাপ্ত দক্ষিণ সুরমার কৃষক সৈয়দুর রহমানের মাশরুম চাষ প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মোঃ রজি উদ্দিন খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কোটি কোটি টাকার দুর্নীতি