admin
প্রকাশিত: 4:43 PM, May 4, 2026
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে গত শুক্রবার সকালে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুহিবুর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দেলোয়ার হোসেন ও দ্বীন ইসলাম, সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, ক্রীড়া সম্পাদক মোবারক আলী, অফিস সম্পাদক রুবেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান কাঞ্চন, কার্যনির্বাহী সদস্য আক্কাস আলী, মুমিন আহমদ, ওলিউর রহমান, রুবেল আহমদ, শহীদ বক্স, জুয়েল আহমদ, আব্দুল মালেক, সংগঠনের ১০নং ওয়ার্ড সভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক রাজু কান্ত দাস দুর্জয়, শ্রমিক নেতা মাহবুব, গোলাম মোস্তফা, নূর মোহাম্মদ, আলা উদ্দিন, সালমান হোসেন, আবুল হোসেন, রাশেদ আহমদ প্রমুখ। এছাড়াও র্যালী ও সমাবেশে সংগঠনের মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানিয়ে বলেন, মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করতে হবে।- বিজ্ঞপ্তি
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫