admin
প্রকাশিত: 1:12 PM, July 16, 2026
স্টাফ রিপোর্টার:
“সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘সিরাজ উদ্দিন আহমদ একাডেমি’ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘শ্রীরামপুর মাদ্রাসা’ গেটে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসএমপি মোগলাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এরশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক দেশের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত দেশের অপরাধমূলক কর্মকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্দেশনায় দেশব্যাপী মাদক নির্মূলের যে কার্যক্রম শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় মোগলাবাজার থানার আওতাধীন সকল ওয়ার্ড, ইউনিয়ন ও পাড়া-মহল্লায় এই মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। তবে মাদক মুক্ত সমাজ গঠনে শুধু পুলিশের ওপর নির্ভর করলেই চলবে না; সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত ছাত্র-জনতা সিলেট মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং মাদক মুক্ত সমাজ গঠনে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোগলাবাজার থানা বিএনপি আহ্বায়ক আবুল হাসনাত, সদস্য সচিব জামাল আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সাবেক প্রবাসী ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং কুচাই ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি সুমন শিকদার, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, ২৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জুমান আহমেদ, ২৭নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহজাহান আহমেদ, সিরাজ উদ্দিন চত্বর ৭০৭ উপ-শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ।
এছাড়াও যুবনেতা সুহেল আহমদ, জাবেদ আহমদ, সানু মিয়া, মিলন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিরাজ উদ্দিন একাডেমি ও জামিয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই সচেতনতামূলক কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার
সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান
পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে
সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক