admin
প্রকাশিত: 5:07 AM, December 2, 2025
মো. নুরুল ইসলাম:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (সিসিইউ) বর্তমানে দেশের কোটি মানুষের আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, ৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদের শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। গত কয়েকদিন ধরে তা ‘স্থিতিশীল’ হলেও যেকোনো মুহূর্তে পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা পুরোপুরি কাটেনি।
সিলেটে খতমে কোরআন, দোয়া মাহফিল, এতিম ও পথচারিদের মধ্যে খাবার বিতরণ অব্যাহত কয়েছে। এই গভীর সংকটের মধ্যেই গতকাল সোমবার দুপুরে চীন থেকে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে। লন্ডন, যুক্তরাষ্ট্র এবং এখন চীন, বিশ্বের নানা প্রান্তের চিকিৎসকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু হাসপাতালের চার দেয়ালের ভেতরের এই চিকিৎসা তৎপরতার বাইরে যে দৃশ্য গত কদিন ধরে দেখা যাচ্ছে, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা। দল-মত নির্বিশেষে মানুষের এমন উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভালোবাসা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আর কোনো রাজনীতিবিদের ক্ষেত্রে দেখা যায়নি।
উন্নত চিকিৎসার জন্য ‘গণতন্ত্রের মা’ খ্যাতি পাওয়া বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সসহ আনুষঙ্গিক লজিস্টিক সাপোর্ট প্রস্তুত থাকলেও, তার শারীরিক অবস্থার অস্থিতিশীলতার কারণে বিমানে তোলার মতো ঝুঁকি নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরে যে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে গভীর প্রভাব ফেলেছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার লিভার সিরোসিস, হৃদরোগ, এবং কিডনি জটিলতা এমন এক পর্যায়ে পৌঁছেছে, দীর্ঘ সময়ের জন্য তার বিমানে ভ্রমণ বা কেবিন প্রেশারের তারতম্য সহ্য করা প্রায় অসম্ভব। দীর্ঘ সময় ধরে সুচিকিৎসা না পাওয়া এবং কারাগারে থাকাকালীন তার স্বাস্থ্যের যে অবনতি হয়েছে, আজকের এই সংকটময় মুহূর্তটি তারই দীর্ঘমেয়াদী ফলাফল।
এরই মধ্যে গতকাল দুপুরের দিকে হঠাৎ করেই রাজধানীসহ সারা দেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্র এবং বেনামি অনলাইন পোর্টালের মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে এবং তাকে সিসিইউ থেকে এভারকেয়ারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এতে বিএনপির তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র হাহাকার ও উৎকণ্ঠা জাগে। হাসপাতালের সামনে অপেক্ষমাণ জনতা এবং সংবাদকর্মীদের মধ্যে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়।
এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দলের মিডিয়া সেল থেকে তাৎক্ষণিক জানানো হয়, দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ছাড়া অন্য কারও বক্তব্য বা সামাজিক মাধ্যমের গুজবে কান দেওয়া যাবে না। অন্য কোনো সূত্র নির্ভরযোগ্য নয়।
সাধারণত রাজনৈতিক নেতাদের অসুস্থতায় দলীয় কর্মীরা ভিড় করেন, কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে বিষয়টি আর কেবল বিএনপির গণ্ডিতে সীমাবদ্ধ নেই। হাসপাতালের বাইরে শত শত মানুষ রাত-দিন অপেক্ষা করছেন, যাদের অনেকেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন। এদের মধ্যে রিকশাচালক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গৃহিণী এবং বয়োজ্যেষ্ঠ নাগরিকরাও রয়েছেন। রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, এই দৃশ্যই প্রমাণ করে বেগম খালেদা জিয়া আর কেবল একটি দলের নেত্রী নন, তিনি এই মুহূর্তে বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীর আবেগের প্রতীকে পরিণত হয়েছেন।
এই মুহূর্তে পুরো জাতির দোয়ায় ডুবে থাকা বেগম খালেদা জিয়া তাই কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এক অনন্য মানসিক শক্তি, ইতিহাসের একটি অধ্যায় এবং কোটি মানুষের অব্যক্ত ভালোবাসার প্রতীক। তার প্রতি এই মানবিক ঢেউ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার বাইরে গিয়ে এক নতুন সত্যকে তুলে ধরে- সত্যিকার জনপ্রিয়তা ক্ষমতা দিয়ে নয়, ত্যাগ দিয়ে অর্জিত হয়।
এদিকে গতকাল বাদ যোহর নগরীর কাজীটুলা মক্তবগলি মারকাযু শায়খিল ইসলাম আল আমিন মাদরাসা ও এতিমখানায় মহানগর বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সহ সভাপতি জিয়াউল জিয়া, রহিম মল্লিক, মুর্শেদ আহমদ মকুল, মনজুরুল হাসান মঞ্জু, কৃষকদল মহানগরের সভাপতি হুমায়ুন কবির শাহীন, খছরুজ্জামান খছরু, শেখ কবির, লুৎফুর রহমান মোহন, শাহপরাণ থানার সদস্য সচিব খুর্শেদ আহমদ, সৈয়দ রহিম, ফয়েজ আহমদ মুরাদ, আলী রাজ, জেলা যুবদলের সহ সভাপতি কবির আহমদ, মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান শিমুল, আলী হায়দার মঞ্জু, রুবেল ইসলাম প্রমুখ।
৯নং ওয়ার্ড বিএনপি : বাদ মাগরিব নগরীর মদিনা মাকের্ট আল মদিনা জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক রুবেল বকস, ওয়ার্ডের সিনিয়র সদস্য ছানাউল হক ছানা, সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, সহ সভাপতি আজর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদ, যুগ্ম সম্পাদক এস এম শাহজাহান, আব্বাস উদ্দিন, ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম, ওয়ার্ডের সদস্য সিরাজ উদ্দিন, ইসলাম উদ্দিন, নেহারি পাড়া নাগরিক কমিটির আহবায়ক সাবুল আহমদ, জালালাবাদ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক মিয়া, যুবদল নেতা সিরাজ খান শাহনাজ, ওয়ার্ডের সহ ছাত্র বিষয়ক সম্পাদক সামসু আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার হোসেন, আলী আকবর, আকবর আলী, সৈয়দ মনসুর আলী, রুহেল আহমদ, যুবদল নেতা রানা হাসান, আমিনুর রশিদ, সুমন আহমদ, ইকবাল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ রুম্মান আহমদ, ইয়াসিন মিয়া, শ্রমিকদল নেতা রাশিদুল ইসলাম, ছাত্রদল নেতা শিপন আহমদ, তুহিন আহমদ, প্রবীর তালুকদার,খোকন আহমদ, ইকাবাল মিয়া প্রমুখ।
সিলেটে বৌদ্ধ বিহারে প্রার্থনা: হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সন্ধ্যা ৬টায় নগরীর আখালিয়াস্থ সিলেট বৌদ্ধ বিহারে এক প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার আহবায়ক ও হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুদীপ রঞ্জন সেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবব্রত ভৌমিক, জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগরে সদস্য সচিব রাজিব কুমার দে, মলয় লাল ধর, টিটন মল্লিক, রনি পাল, হকেন দেব, সুব্রত দে সুনাম, অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথের, সিলেট বৌদ্ধ সমিতির সম্মানিত সভাপতি বাবু চন্দ্রশেখর বড়ুয়া, উপদেষ্টা বাবু জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুল, সহ-সাধারণ সম্পাদক বাবু মিলন বড়ুয়া, শিক্ষা সাহিত্য সহ সম্পাদক জয়দীপ বড়ুয়া প্রমুখ।
আরিফুল হক চৌধুরী উদ্যোগে দোয়া মাহফিল: জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের উদ্যোগে সোমবার ঐতিহ্যবাহী দারুল হাদিস মদীনাতুল উলুম খরিল হাট মাদ্রাসার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম, নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলী সহ ইউনিয়ন বিএনপি, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, কৃষদক দলের সদস্য সচিব আল মামুন, সিলেট জেলা তাঁতী দলের সদস্য আলতাফ হোসেন বিলাল, ৪নং ইউনিয়ন দরবস্ত বিএনপির সভাপতি কুদরত উল্লাহ বান্ডারী, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশীদ সরকার, ৪নং দরবস্ত ইনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব মেম্বার, জৈন্তাপুর উপজেলা যুবদল নেতা নুরুল হক, নাজিম উদ্দিন, শরিফ উদ্দিন, উপজেলা ছাত্রদলোর যুগ্ম আহবায় সুলেমান আহমদ, যুগ্ম আহবায়ক তোফায়েল, ৪নং দরবস্ত ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের আহবায়ক মঈন উদ্দিন, কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া, শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মঙ্গল, বিশিষ্ট মুরিব্ব আব্দুল মতিন বদর মেম্বার, আব্দুল হাফিজ, আসিদ উল্লাহ, শায়খুল হাদিস মাওলানা ওলিউর রহমান, মাওলানা শফিকুর রহমান, মুফতি আফতাব উদ্দিন, ছাত্রদল নেতা ফাহাদ, আলাই, সুফিয়ান, ইমন, ৩নং চারিকাটা ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব হাবিবুল্লাহ বুলবুল, মাহমুদ আলী।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে