admin

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬

রাস্তা বন্ধ করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না : প্রধানমন্ত্রী

রাস্তা বন্ধ করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না : প্রধানমন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক:

রাস্তা বন্ধ করে মানুষের স্বাভাবিক চলাচলে বাধা-বিঘ্ন সৃষ্টি করা হলে কার্যালয়ে আসবেন না বলে দলীয় নেতাকর্মীদের জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

কার্যালয়ের সামনে ভিড় করা নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আমাদের সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে। কিন্তু প্রতিদিন যদি রাস্তা এভাবে বন্ধ করে দেওয়া হয়, তাতে করে দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। এভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না। আমাদের চেষ্টা করতে হবে সবকিছু যেন স্বাভাবিক থাকে। অফিসে আমি আরও আসবো, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয়, তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। আমি কথা বুঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না।

রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। কোনো রাস্তা বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা-বিঘ্ন দেওয়া যাবে না। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তাটা ক্লিয়ার করেন। সবকিছু যেন স্বাভাবিকভাবে হয়, সেই কাজটি করতে হবে আমাদের।

দেশের মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজেই এখানে যেসব নেতাকর্মী আছেন, সারা দেশে আমাদের যেসব নেতাকর্মী আছেন, আমাদের আইন-শৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়-সেই জিনিসগুলো করা যাবে না।

বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি বলেন, দেশে অনেক সমস্যা আছে। মানুষকে বোঝাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে। আমাদের অনেক কাজ আছে। প্রথম এক নম্বর কাজ হচ্ছে রাস্তা ক্লিয়ার করতে হবে, অফিসে যাতে আমি আসতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারবো, আপনাদের সহযোগিতা না থাকলে আমি অফিসে আসতে পারবো না।

এ সময় তিনি নেতাকর্মীদের কাছে জানতে চান, তারা চান কিনা তিনি অফিসে আসুন। নেতাকর্মীরা সমস্বরে ‘হ্যাঁ’ উত্তর দিলে তিনি বলেন, তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে, পরিবেশটা নরমাল রাখতে হবে। আমি আরও দু-একদিন আসবো। আমি দেখবো আপনারা যদি পরিবেশ স্বাভাবিক রাখেন তাহলে আমি আসবো। আর আপনারা যদি স্বাভাবিক না রাখেন, তাহলে কিন্তু এখানে আমার পক্ষে আসা সম্ভব হবে না। কারণ আমি আসলেই আপনারা যদি এরকম করেন, এলাকার মানুষের সমস্যা হবে। এদিকে বহু হাজার হাজার মানুষ যাওয়া আসা করে, তাদের সমস্যা হবে। কাজেই আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না।

সর্বশেষ তিনি নেতাকর্মীদের বাম দিকে চেপে রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, এখন অনুরোধ হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করতে হবে। সবাই বাম দিকে চেপে আসেন। রাস্তাটা খুলে দেন। ধন্যবাদ, আর কথা বাড়াবো না এখন। আসসালামু আলাইকুম।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক

সিলেট জেলা কর আইনজীবী সমিতির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা: স্মার্ট কর ব্যবস্থা গঠনে আইনজীবীদের ভূমিকা অপরিসীম: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা: স্মার্ট কর ব্যবস্থা গঠনে আইনজীবীদের ভূমিকা অপরিসীম: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা

কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর

কোম্পানিগঞ্জে প্রকাশ্যে ঘুরছে সাজাপ্রাপ্ত আসামি গিয়াস, পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ

কোম্পানিগঞ্জে প্রকাশ্যে ঘুরছে সাজাপ্রাপ্ত আসামি গিয়াস, পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে

ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে: চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ

ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে: চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ

সিলেট ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন মোঃ শাহাব উদ্দিনের বিরুদ্ধে চেকপোস্টে ভয়ভীতি প্রদর্শন করে ট্রাক ও পিকআপ চালকদের কাছ থেকে অবৈধভাবে

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎‎’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর