admin

প্রকাশিত: 5:47 AM, September 7, 2026

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের অব্যাহত সহায়তা চাইলেন হুমায়ুন কবির

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের অব্যাহত সহায়তা চাইলেন হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার:

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে একটি স্থায়ী সমাধান অর্জনে জাপানের অব্যাহত সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘এই দীর্ঘস্থায়ী মানবিক ও আঞ্চলিক সংকট সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া ঢাকায় প্রতিমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের জন্য নিপ্পন ফাউন্ডেশন ও জাপানের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন।

এ সময় সাসাকাওয়া বাংলাদেশের সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের পাঁচ দশকেরও বেশি সময়ের সম্পৃক্ততার কথা তুলে ধরে বলেন, এই সম্পর্ক ‘গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার’ ওপর প্রতিষ্ঠিত।

তিনি স্মরণ করেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার মধ্য দিয়ে ১৯৭১ সালে ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সূচনা হয়েছিল।

এরপর থেকে জাপানের এই ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা রোহিঙ্গা মানবিক সংকট নিরসনেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে বলে জানান তিনি।

সাসাকাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বিভিন্ন সরকার, আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং এ রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে কুষ্ঠ রোগ নির্মূলে তার প্রতিষ্ঠানের চার দশকেরও বেশি সময় ধরে করা কাজ সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বাংলাদেশে কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা দিতে নিপ্পন ফাউন্ডেশনের আগ্রহের কথাও জানান।

সর্বশেষ সংবাদ

বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিউকে প্রস্তুতি সভা শিশুদের খেলার মাঠ ও হাঁটার জায়গা বাধ্যতামূলক করার ওপর সিউক চেয়ারম্যানের জোর

বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিউকে প্রস্তুতি সভা শিশুদের খেলার মাঠ ও হাঁটার জায়গা বাধ্যতামূলক করার ওপর সিউক চেয়ারম্যানের জোর

স্টাফ রিপোর্টার: ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৫ অক্টোবর পালিত হতে যাচ্ছে বিশ্ব বসতি দিবস ২০২৬। দিবসটি

সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সিকৃবি প্রতিনিধি: উপাচার্য প্রফেসর ড. মো. আলীমুল ইসলামের পদত্যাগের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে গতকাল বিক্ষোভ

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয়

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধব্বংশ একজনের ৭ দিনের কারাদণ্ড

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধব্বংশ একজনের ৭ দিনের কারাদণ্ড

মুক্তাদির আল সেলিম: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’ আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা