admin
প্রকাশিত: 7:24 AM, September 7, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাগীব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় সমাজসেবামূলক সংগঠন ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’।
গতকাল রবিবার বিকেলে কলেজের কনফারেন্স হলরুমে এক জমকালো আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয়া হয়। ২০২৬ সনের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ জোগাতে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সোনাপুর চ্যারিটি গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল মিয়ার সভাপতিত্বে ও সোনাপুর চ্যারিটি গ্রুপের স্বেচ্ছাসেবক সাংবাদিক মো. ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়নের সাবেক মেম্বার আবুল কালাম, চ্যারিটি সদস্য এখলাছুর রহমান, তারেকুল ইসলাম, জাহেদ আহমদ ও লাহিন নাহিয়ান তালুকদার।
চ্যারিটি সদস্য মাসুম আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক আছমত আলী, হোসাইন আহমদ, মোছা. কামরুন্নাহার পলি, মোছা. রুজিনা বেগম, শোল্কা দেবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা উপকরণ বিতরণ, ছাত্র-ছাত্রীদের বেতন সহায়তা, স্কুল ড্রেস প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাগীব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় সমাজসেবামূলক
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ : মাহমুদুর রহমান দিলাওয়ার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার
জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী
জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় : বদরুজ্জামান সেলিম জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের আতাপুর-হাজরাই পরগনা বাজার ভায়া রাজাপুর-আকিলপুর সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা
যেকোনো অপতৎপরতা রুখে দিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই